Posts

অকালে চলে গেলেন জেল রোডের যুবক শুভ গুপ্ত

Image
,২৬ অক্টোবর, কান্দি জেল রোডের   জনপ্রিয় যুবক শুভ ওরফে সব্যসাচী গুপ্ত   মাত্র  ,৫৪ বছর বয়সে হার্ট  অ্যাটাক   হয় মারা  যান। বাবা দীপক গুপ্ত ছিলেন কান্দি কলেজের লাইব্রেরীয়ান, মা মঞ্জুশ্রী গুপ্ত   ভুগল   নিয়ে মাস্টার ডিগ্রি করেছিলেন।পাটনার  বাসিন্দা ছিলেন। পরিচিত মহলে শুভ  বহরা স্কুল থেকে উচ্চমাধ্যমিক  কৃষি নিয়ে পাশ করেন। অপটেক কোম্পানি থেকে  কম্পিউটার   প্রশিক্ষণ নিয়ে ছিলেন। শুভ বন্ধু মহলে ছিলেন খুবই জনপ্রিয় , সবার  উপকার করতেন। আনন্দ মার্গ  স্কুলের সঙ্গে কিছুদিন জড়িয়ে ছিলেন।  কাকা সাংবাদিক অমল গুপ্ত , সঙ্গে কান্দি জেল রোডের বাড়িতে থাকতেন। আর এক কাকা  চিত্র শিল্পী অরূপ গুপ্ত কলকাতায় থাকেন।  শুভ দিদি গার্গী ঘোষ     শিক্ষকতা করেন ,জামাই বাবু   রায় গঞ্জ পুলিশ থানার পুলিশ অফিসার রাম চন্দ্র ঘোষ। শুভ অত্যন্ত মেধাবী  ছাত্র ছিলেন নানা প্রতিকূলতার জন্যে উচ্চ শিক্ষা নিতে পারেন নি।      এক বৃন্তে দুটি ফুল মত ছিলেন...
, কান্দি জেল রোডের   জনপ্রিয় যুবক শুভ ওরফে সব্যসাচী গুপ্ত   মাত্র  ,৪১ বছর বয়সে হার্ট  অ্যাটাক   হয় মারা  যান। বাবা দীপক গুপ্ত ছিলেন কান্দি কলেজের লাইব্রেরীয়ান, মা মঞ্জুশ্রী গুপ্ত   ভুগল   নিয়ে মাস্টার ডিগ্রি করেছিলেন।পাটনার  বাসিন্দা ছিলেন। পরিচিত মহলে শুভ  বহরা স্কুল থেকে উচ্চমাধ্যমিক  কৃষি নিয়ে পাশ করেন। অপটেক কোম্পানি থেকে  কম্পিউটার   প্রশিক্ষণ নিয়ে ছিলেন। শুভ বন্ধু মহলে ছিলেন খুবই জনপ্রিয় , সবার  উপকার করতেন। আনন্দ মার্গ  স্কুলের সঙ্গে কিছুদিন জড়িয়ে ছিলেন।  কাকা সাংবাদিক অমল গুপ্ত , সঙ্গে কান্দি জেল রোডের বাড়িতে থাকতেন। আর এক কাকা  চিত্র শিল্পী অরূপ গুপ্ত কলকাতায় থাকেন।  শুভ দিদি গার্গী ঘোষ     শিক্ষকতা করেন ,জামাই বাবু   রায় গঞ্জ পুলিশ থানার পুলিশ অফিসার রাম চন্দ্র ঘোষ।। শুভ অত্যন্ত মেধাবী  ছাত্র ছিলেন নানা প্রতিকূলতার জন্যে উচ্চ শিক্ষা নিতে পারেন নি।      এক বৃন্তে দুটি ফুল মত ছিলেন সুভাষ মণ্ডল আর শুভ গু...

সুতায় বোনা বিশ্ব ভূবন

সুতোয় বোনা বিশ্বভুবন  অনির্বাণ কুণ্ডু  যে তত্ত্ব বলে, মহাবিশ্বের সব কিছুর মূলে আছে অতিক্ষুদ্র কম্পমান সুতো, তার অন্যতম প্রধান কারিগর কলকাতার ছেলে! গত বৃহস্পতিবার, ২২ অক্টোবর। স্টকহোমের আলবানোভা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এক বাঙালি পদার্থবিদ শোনাচ্ছিলেন মহাকর্ষ আর সুতোর গল্প। বক্তৃতার নাম ‘গ্র্যাভিটি ফ্রম স্ট্রিংস অ্যান্ড স্ট্রিংস ফ্রম গ্র্যাভিটি’। বক্তা অশোক সেন। এ বছর অস্কার ক্লেইন পদক পেলেন তিনি, এবং এই সম্মান পাওয়া প্রথম ভারতীয় পদার্থবিদ। পদকটি দেয় স্টকহোম বিশ্ববিদ্যালয় ও রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের নোবেল পদার্থবিদ্যা কমিটি। ১৯৮৮ সাল থেকে প্রতি বছর একজন বিশিষ্ট বিজ্ঞানীকে এটি দেওয়া হয়, তিনি স্মারক বক্তৃতাও দেন। পদকের নাম সুইডিশ পদার্থবিদ অস্কার ক্লেইনের (১৮৯৪–১৯৭৭) নামে। এই নামের সঙ্গে স্ট্রিং থিওরির যোগ গভীর। ক্লেইন একদিন ভেবেছিলেন, আমাদের চেনা দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতা আর সময়ের বাইরেও হয়তো আরও একটি মাত্রা আছে, এত ছোট যে আমরা তা দেখতে পাই না। সেই ‘লুকোনো মাত্রা’র ভাবনাই পরে স্ট্রিং থিওরির অন্যতম স্তম্ভ হয়ে ওঠে। অশোক সেনের জন্ম ১৯৫৬ সালের ১৫ জুলাই, কলকাতায়...

অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

Image
অমল গুপ্ত ,২৫ অক্টোবর,কান্দি জেল রোড,মুর্শিদাবাদ :  অসমের মুখ্যমন্ত্রী  হিমন্ত বিশ্ব শর্মা অনুপ্রবেশ কারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন।তিনি সমাজ মাধ্যমে তার  অবস্থানের কথা উল্লেখ করে বলেন তার সরকার অসমে  বেআইনি ভাবে বসবাসকারী  দের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।পুজো মরশুমে ২৫ জনকে  বিতরণ করা হয়েছে। ।  

আজ কোজাগরী লক্ষ্ণী পুজো

Image
   আজ কোজাগরী লক্ষ্মী পূজা ৷    """"""""""""""""""""""""""""""""""""""''         তপন দাস। 24 ~ 10 ~ 26 অন্ধবিশ্বাস ও কুসংস্কারের আবর্তে মানুষ দিশেহারা ৷ আসুন আমরা দেবতাদের প্রকৃত স্বরূপ বোঝার  চেষ্টা করি। মানুষ যেসব কল্প লোকের মাধ্যমে বিচিত্র সব  দেবতার সৃষ্টি করেছে তার  একটি হলো কোজাগরী লক্ষী।সভাবতঃই মনে প্রশ্ন জাগে,  দেবতা বলতে কী বোঝায় ?  দিব ধাতু থেকে দেব ৷ দীপ্ত  করণে যা উজ্জ্বল বা প্রকাশিত ,  তাই দেব বা দেবতা | আকাশ,  চন্দ্র, সূর্য, অগ্নি, বায়ু এ সব দেব ৷ হিন্দুরা যাকে দেব বলে ।  মুসলিমরা বলে আল্লা, খ্রীষ্টানরা  বলে এঞ্জেল ৷এই দেবতারা  স্বর্গে বাস করে ৷ ( যমালয়ে জীবন্তমানুষ) স্মরনীয় ৷ হিন্দুমতে দেবতারা ঠিক মানুষের  মত দেখতে ৷ স্বর্গে আবার অনেক ভাগ আছে ৷ যথা-পিতৃলোক, চন্দ্রলোক, বিদ্যুৎলোক, ব্রহ্মালোক ইত্যাদি ৷  সবচেয়ে সর্বশ্রেষ্ঠ স্থান হলো ব্রহ্মালোক ৷লক্ষী পৌরানিক  দেবত...

দক্ষিণ অসমের বৃহত্তম শহর শিলচর থেকে ফিরে

Image
অমল গুপ্ত ২৪ অক্টোবর,কান্দি জেল রোড মুর্শিদাবাদ : দক্ষিণ অসমের বরাক উপত্যকার বৃহত্তম শহর  শিলচর  তিন লাখের বেশি  জনসংখ্যা  সম্প্রতি করপোরেশন  হিসাবে স্বীকৃতি পেয়েছে। সারা বিশ্বে শিলচর ১১ জন ভাষা শহীদদের জন্যে বিখ্যাত।শিলচর রেল স্টেশন ১৯৬১ সালে ১১ বাঙালি যুবক যুবতী  বাংলা ভাষার দাবিতে প্রাণ আহুতি দিয়েছিলেন। শিলচর রেল স্টেশন প্রবেশ দ্বারে  ১১ জন শহীদের ছবি,বাইরে বিশাল শহীদ স্তম্ভ ,। শিলচর শহরে  এক পার্কে ১১ জন শহীদের অস্থি সংরক্ষিত করে  রাখা হয়েছে।  সর্বত্র   অব্যবস্থা অযত্ন  স্টেশন চত্বরে শহীদ বেদীতে মদের বোতল পড়ে থাকতে দেখলাম , ধুলো ময়লা  । ১৯৬১ সালে ১৯ মে দিনটিতে শিলচরের বাঙালিরা  বাংলা ভাষার জন্যে কেঁদে কেটে  একাকার , আবেগ আর চোখের জল , মনে হয় এত বাংলা প্রেমী বিশ্বে নেই। শিলচর ঠিক উল্টো ১৯ স্মরণ তো মাত্র একটা দিন সীমাবদ্ধ , বাংলা স্কুল গুলি সব  বন্ধ হয়ে যাচ্ছে।  শহরের ইংরাজি বিদ্যালয় গুলি রম রম করে চলছে।এর মধ্যে ভাল লাগলো  বিশ্বের কনিষ্...

তেভাগা আন্দোলন

*তেভাগা আন্দোলন*   সলিল চৌধুরীর 'হেই সামালো' গানে কিংবা মানিক বন্দ্যোপাধ্যায়ের 'হারাণের নাতজামাই' গল্পে রয়েছে এর উল্লেখ।  ১৯৪৬ সালে শুরু হয়ে ১৯৪৮ সাল পর্যন্ত চলে বর্গা বা ভাগ-চাষীদের এই লড়াই মূলত হিন্দু জমিদারদের বিরুদ্ধে। *মোট উৎপন্ন ফসলের তিন ভাগের দুইভাগ পাবে চাষী, এক ভাগ জমির মালিক* .......এই দাবি থেকেই তেভাগা আন্দোলনের সূত্রপাত যা দুই বাংলার ১৬টি জেলায় ছড়িয়ে পড়েছিল। নেতৃত্বে ছিল *কমিউনিস্ট পার্টি।*  স্বাধীনতার পর ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে আন্দোলনের আঁচ পূর্ব বাংলায়, আর রয়ে যায় পশ্চিমবঙ্গে শুধু তাদের লেকচারে ।  তবে পূর্ববঙ্গের একটি হিন্দু প্রবণ  এলাকা, নাচোলে সেই উত্তাপ থেকে যায় পরিণতিতে সেখানে শাসকদলের(মুসলিম) মদতে সংগঠিত হয় এক নৃশংস গণহত্যা ! পূর্বপাকিস্তানের রাজশাহী জেলার চাঁপাই-নবাবগঞ্জ  সাবডিভিশনের একটি থানা হলো নাচোল। দেশভাগের আগে এই মহকুমাটি ছিলো মালদহ জেলার অন্তর্গত। ১৯৪৭ সালে ভারত ভাগের পরে সেটা পাকিস্তানের রাজশাহী জেলার অন্তর্গত হয়। (বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী ডিভিশনে একটি স্বতন্ত্র জেলা)। নাচোল থানার অধীনস্থ এলাকাগুলি...