দক্ষিণ অসমের বৃহত্তম শহর শিলচর থেকে ফিরে

অমল গুপ্ত ২৪ অক্টোবর,কান্দি জেল রোড মুর্শিদাবাদ : দক্ষিণ অসমের বরাক উপত্যকার বৃহত্তম শহর  শিলচর  তিন লাখের বেশি  জনসংখ্যা  সম্প্রতি করপোরেশন  হিসাবে স্বীকৃতি পেয়েছে। সারা বিশ্বে শিলচর ১১ জন ভাষা শহীদদের জন্যে বিখ্যাত।শিলচর রেল স্টেশন ১৯৬১ সালে ১১ বাঙালি যুবক যুবতী  বাংলা ভাষার দাবিতে প্রাণ আহুতি দিয়েছিলেন। শিলচর রেল স্টেশন প্রবেশ দ্বারে  ১১ জন শহীদের ছবি,বাইরে বিশাল শহীদ স্তম্ভ ,। শিলচর শহরে  এক পার্কে ১১ জন শহীদের অস্থি সংরক্ষিত করে  রাখা হয়েছে।  সর্বত্র   অব্যবস্থা অযত্ন  স্টেশন চত্বরে শহীদ বেদীতে মদের বোতল পড়ে থাকতে দেখলাম , ধুলো ময়লা  । ১৯৬১ সালে ১৯ মে দিনটিতে শিলচরের বাঙালিরা  বাংলা ভাষার জন্যে কেঁদে কেটে  একাকার , আবেগ আর চোখের জল , মনে হয় এত বাংলা প্রেমী বিশ্বে নেই। শিলচর ঠিক উল্টো ১৯ স্মরণ তো মাত্র একটা দিন সীমাবদ্ধ , বাংলা স্কুল গুলি সব  বন্ধ হয়ে যাচ্ছে।  শহরের ইংরাজি বিদ্যালয় গুলি রম রিম করে চলছে।এর মধ্যে ভাল লাগলো  বিশ্বের কনিষ্ঠ  ভাষা  শহীদ কমলা  ভট্টাচার্য  ও১০ জন শহীদের নামে পথের নামকরণ করা হয়েছে সঙ্গে স্মৃতি স্তম্ভ  গড়ে তোলা হয়েছে। তবে আজও সরকার ১১  শহীদ  সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়নি।  শিলচর শহরে প্রায় চারশো দুর্গা প্রতিমা , জমজমাট পুজো   কয়েকটি জায়গায় প্রতিমা দেখতে অর্থ  আদায় করা হচ্ছে। ভাল লাগলো   সর্বত্র বাংলা গানের রেকর্ড বাজানো হচ্ছে।  রাজ্যের মুখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  একদিন পুজো পরিক্রমা করেন। এই প্রথম  বা শেষ শিলচর গেলাম  সেরকম আবাহন পেলাম না।   শহরের "আইকন" অতীন দাস আমন্ত্রণ জানিয়ে ছিলেন। যুগ শঙ্খ কর্ণধার বিজয় কৃষ্ণ নাথ  অনুরোধ মেনে  তাদের বিশাল অফিসে  গিয়েছিলাম এক দিন।পুরনো সহকর্মী  মকসুদিন চৌধুরী  প্রমুখ দের সঙ্গে দেখা হল।বিজয়বাবুর পুত্র গৌরব আমাকে তাদের বাগান  ঘুরিয়ে  দেখান। শিলচর  যাবার প্রধান  কারণ  স্নিগ্ধা  চ্যাটার্জী  সম্পাদিত ,  ম্যাগাজিন    শারদ সংখ্যা উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। সহকারী সম্পাদক  সবরী চৌধুরী  ,পত্রিকা গোষ্ঠীর দীপঙ্কর চ্যাটার্জী     অতিথি  অভ্যাগতদের   স্বাগত জানান।। ম্যাগাজিনের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে বোন    কেক  কেটে পূর্তি  উৎসব পালন করে। বিগত ৪০ বছর  বিধান সভায় ডিউটি করতে গিয়ে অধিকাংশ   বিধায়ক  জনপ্রতিনিধিদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠেছিল । হিতেস্বর সাইকিয়া ,প্রফুল্ল মহন্ত, তরুণ গগৈ ,সর্বানন্দ  সোনোয়াল ,বর্তমান মুখ্যমন্ত্রী  হিমন্ত বিশ্ব শর্মা সবার সঙ্গে সম্পর্ক ছিল  আজও আছে। শিলচরে আবাহন ছিল না,ছিল  না বিসর্জন  ।সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

কান্দি রেডক্রস সোসাইটি অরণ্য সপ্তাহ

বাংলা নিউজ পোর্টাল নয়া ঠাহর পুজো সংখ্যা প্রকাশ