কান্দি রেডক্রস সোসাইটি অরণ্য সপ্তাহ

রেডক্রস এর  অরণ্য সপ্তাহ পালন :-
সঞ্জয় কুমার মিশ্র, কান্দি 

     ভারতীয় রেডক্রস, কান্দি শাখার উদ্যোগে আজ ২০ শে জুলাই অরণ্য সপ্তাহের শেষ দিনে কান্দির কালীবাড়ী রোডের অফিসে যথাযোগ্য মর্যাদায় দিন টি পালন করা হলো । কান্দি শাখার সম্পাদক মাননীয় উৎপল চন্দ্র মহাশয় জানান বিশ্ব উষ্ণায়ণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ,  মানুষ কে বৃক্ষ নিধনের পরিবর্তে বেশী,বেশী করে গাছ লাগানো তে উৎসাহ দিতে এবং কান্দি শহরের মানুষ দের বৃক্ষ রোপন কর্মসূচি তে আগ্রহ বাড়ানোর জন্য আজ বিনামূল্যে চারাগাছ বিতরণ করা হলো । শাল,সেগুন, শিশু , মেহগনি,অর্জুন সহ বিভিন্ন ধরনের লেবু এবং ফলবতী গাছের চারা বিলি করা হয়েছে শতাধিক ব্যক্তি দের মধ্যে ।

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

কান্দিতে বাঙালি সংস্কৃতি ইতুর খন্ড চিত্র