রাশিয়া ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক গড়তে যুব ফোরাম

নয়া ঠাহর  প্রতিনিধি, আগরতলা : ভারত ও রাশিয়ার জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করে আন্তর্জাতিক সহযোগিতা, টেকসই উন্নয়ন এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করতে  নয়াদিল্লির রাশিয়ান হাউসে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ দ্বিতীয় রাশিয়া-ভারত যুব ফোরামে দেশের প্রতিনিধি হিসাবে  অংশ গ্রহন করলো ত্রিপুরার  জলবায়ু কর্মী, আন্তর্জাতিক শিশু দূত ত্রপা চৌধুরী। রাশিয়ান ফেডারেশনের দূতাবাস, রাশিয়ান হাউস, ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক সহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের উদ্যোগে  অনুষ্ঠিত এই আন্তর্জাতিক ফোরামে ভারত ও রাশিয়ার ১৯৭ জন  তরুণ নেতা, গবেষক, উদ্যোক্তা, শিক্ষার্থী, পেশাজীবী এবং সমাজ পরিবর্তনের অগ্রদূতরা অংশগ্রহণ করেন। দুই দেশের যুবসমাজের মধ্যে কথাবার্তা, সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং নীতি-আলোচনার মাধ্যমে দুই দেশের  সম্পর্ক আরও সুদৃঢ় করতে আয়োজিত এই ফোরামে ত্রিপুরা সহ গোটা উত্তর- পূর্বাঞ্চলের একমাত্র প্রতিনিধি ছিলো ত্রপা। নাগাল্যন্ড কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের  অধ্যাপক জয়ন্ত চৌধুরী ও গবেষক ডক্টর মানসী দাসের একমাত্র মেয়ে ত্রপা আগরতলার সেন্ট পলস স্কুলের অষ্টম  শ্রেনীর ছাত্রী৷ পরিবেশ, জলবায়ু কর্মসূচি ও স্থায়িত্বশীলতা  এবং "সাংস্কৃতিক কূটনীতি,  শিল্পকলা, আন্তঃধর্মীয় সংলাপ ও আদিবাসী জ্ঞানব্যবস্থা-  শীর্ষক দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক ট্র্যাকে অংশ নিয়েছে সে। 
ফোরামে বিশেষজ্ঞদের নেতৃত্বে আলোচনা, দলগত কর্মপরিকল্পনা প্রণয়ন, যৌথ ঘোষণার খসড়া প্রস্তুতি, নেটওয়ার্কিং সেশন, শিক্ষামূলক ভ্রমণ এবং সাংস্কৃতিক ভাব  বিনিময় হয়।  ত্রাপা বর্তমানে গ্লোবাল চাইল্ড পিস অ্যাম্বাসেডর, চাইল্ড ক্লাইমেট অ্যাম্বাসেডর এবং এসডিজি  চাইল্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছে। ইতোমধ্যে ২৫০ টির বেশি রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা ও কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। অল্প বয়সেই তার অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি ইন্ডিয়া বুক অব রেকর্ডসেও  স্থান পেয়েছে। 
পরিবেশ সচেতনতা, শান্তি প্রতিষ্ঠা, সাংস্কৃতিক সম্প্রীতি এবং যুব নেতৃত্ব বিকাশে তার সক্রিয় ভূমিকা তাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি এনে দিয়েছে।   জলবায়ু পরিবর্তন মোকাবিলা, আন্তঃসাংস্কৃতিক সংলাপ এবং বৈশ্বিক নাগরিকত্ব গঠনে তার অবদানের স্বীকৃতি হিসেবেই রাশিয়া-ভারত যুব ফোরামে অংশগ্রহনের সুযোগ পেয়েছে সে। এই  যুব ফোরামে ভারতের তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে ভীষন খুশি ত্রপা।  রাশিয়া-ভারত যুব ফোরামে  বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছ থেকে শেখার, জলবায়ু পরিবর্তন ও সাংস্কৃতিক সম্প্রীতি নিয়ে মতবিনিময় করার সুযোগ পেয়েছে বলেও জানায় সে।

Comments

Popular posts from this blog

বিশ্বে আজ বিশ্বকবি রবীন্দ্রাথ নাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপিত

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন