Posts

Showing posts with the label জাতীয় -kgzbor

রাশিয়া ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক গড়তে যুব ফোরাম

Image
নয়া ঠাহর  প্রতিনিধি, আগরতলা : ভারত ও রাশিয়ার জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করে আন্তর্জাতিক সহযোগিতা, টেকসই উন্নয়ন এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করতে  নয়াদিল্লির রাশিয়ান হাউসে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ দ্বিতীয় রাশিয়া-ভারত যুব ফোরামে দেশের প্রতিনিধি হিসাবে  অংশ গ্রহন করলো ত্রিপুরার  জলবায়ু কর্মী, আন্তর্জাতিক শিশু দূত ত্রপা চৌধুরী। রাশিয়ান ফেডারেশনের দূতাবাস, রাশিয়ান হাউস, ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক সহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের উদ্যোগে  অনুষ্ঠিত এই আন্তর্জাতিক ফোরামে ভারত ও রাশিয়ার ১৯৭ জন  তরুণ নেতা, গবেষক, উদ্যোক্তা, শিক্ষার্থী, পেশাজীবী এবং সমাজ পরিবর্তনের অগ্রদূতরা অংশগ্রহণ করেন। দুই দেশের যুবসমাজের মধ্যে কথাবার্তা, সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং নীতি-আলোচনার মাধ্যমে দুই দেশের  সম্পর্ক আরও সুদৃঢ় করতে আয়োজিত এই ফোরামে ত্রিপুরা সহ গোটা উত্তর- পূর্বাঞ্চলের একমাত্র প্রতিনিধি ছিলো ত্রপা। নাগাল্যন্ড কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের  অধ্যাপক জয়ন্ত চৌধুরী ও গবেষক ডক্টর মানসী দাসের একমাত্র মেয়ে ত্রপা আগরতলার সেন্ট পলস ...