মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

*নয়া ঠাহর শারদ সংখ্যা প্রকাশিত*
কান্দি, সঞ্জয় কুমার মিশ্র 
       মুর্শিদাবাদ জেলার অন্যতম মহকুমা শহর কান্দির সরস্বতী শিশু মন্দির বিদ্যালয়ের প্রার্থনা ঘরে সকাল এগারোটা নাগাদ আনুষ্ঠানিক ভাবে  নয়া ঠাহর পত্রিকার ১৯ তম শারদ সংখ্যা প্রকাশিত হলো । পত্রিকার মোড়ক উন্মোচন করেন কান্দি পৌরসভার পৌরপিতা মাননীয় জয়দেব ঘটক মহাশয় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
       পৌরপিতা ছাড়াও এই মহতী অনুষ্ঠাণে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক হেমেন্দ্র কুমার ঘোষ, বিশিষ্ট সমাজ সেবক চন্দন সিংহ, বিশিষ্ট কবি  সুপ্রভাত বাগচী, বিশিষ্ট নাট্যশিল্পী পঞ্চানন দাস সহ আরোও অনেকে ।
      প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সরস্বতী বন্দনা করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় । এর পর বিশিষ্ট সংগীত শিল্পী মাননীয় পার্বতী শঙ্কর রায় চৌধুরী মহাশয় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। নয়া ঠাহর পত্রিকার মুখ্য সম্পাদক মাননীয় অমল গুপ্ত মহাশয় স্বাগত ভাষণে বলেন বর্তমান সামাজিক অবক্ষয়ের হাত থেকে ঘুরে দাঁড়াতে নয়া ঠাহর পত্রিকা বিশেষ ভূমিকা পালন করবে দেশ বিদেশের বহূ কবি ও লেখকের লেখনী এই পত্রিকায় স্থান পেয়েছে । এই পত্রিকাটি আজ অনলাইনে একযোগে অসমের গৌহাটি এবং পশ্চিম বঙ্গের কোলকাতা এবং কান্দি থেকে প্রকাশিত হচ্ছে।

Comments

Popular posts from this blog

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর