ফিল্ম ইন্ডাস্ট্রি তে রাজনীতি ঢুকতে দেওয়া হবে না: রূপা গাঙ্গুলি
ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনও রাজনীতিকরণ হবে না'
প্রঃ রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি আপনি অভিনেত্রীও। রাজ্যে পালাবদলের পর বাংলা ফিল্ম ইন্ডিষ্ট্র নিয়ে কী ভাবনা?
উঃ রাজনীতি আর ফিল্ম ইন্ডাষ্ট্রি সম্পূর্ণ আলাদা বিষয়। তৃণমূল কংগ্রেস এই ইন্ডাষ্ট্রিটাকে রাজনৈতিক করে দিয়েছে। এটা রাজনৈতিক দলের অংশ নয়। সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের দায়িত্বে যাঁরা থাকবেন, তাঁরা ঠিক করবেন টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি কী ভাবে চলবে। একটা জিনিস আমি বলে দিচ্ছি, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনও রাজনীতিকরণ হবে না, হতে দেওয়া যাবে না। ফিল্ম ইন্ডিষ্ট্রি কোনও সরকারি সংস্থা নয়। এটা স্বাধীন সংগঠন তা পালন করা হবে। যদি ঠিক হয় ইন্ডিষ্ট্রির সকলের জন্য আয়ুষ্মান ভারত কার্ড জরুরি, তার হলে সেটা করা হবে। ব্যস, ওই পর্যন্তই। সরকারি নির্দেশিকা ছাড়া কোনও রাজনৈতিক বিষয়ই টালিগঞ্জে ঢুকতে দেওয়া যাবে না।
Comments
Post a Comment