জিয়াগঞ্জ কলেজের লেনিনের মুর্তি ভাঙা ৫ গ্রেফতার

লেনিন- মূর্তি ভাঙার অভিযোগে গ্ৰেফতার ৫, সকালেই জামিন 

 বিধানসভা ভোটে বিজেপি জেতার পরেই এলাকায় রটে যায়, রাস্তার মোড়ে থাকা ভ্লাদিমির লেনিনের মূর্তি সরিয়ে বসবে মরাঠা বীর শিবাজির মূর্তি। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে শ্রীপং সিং কলেজের সামনে থাকা লেনিনের সে মূর্তি উপরে ফেলে কয়েকশো লোক। সমাজমাধ্যমে ছড়ানো ভিডিয়োর হামলাকারীদের 'জয় শ্রীরাম' ধ্বনি দিতে শোনা যায়। তবে ঘটনার দলের কেউ জড়িত নয় বলে দাবি বিজেপির।
  মুর্শিদাবাদ পুলিশ-জেলার সুপার সচিন মাক্কার জানান, স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে মঙ্গলবার রাতেই ওই ঘটনায় পুলিশ পাঁচ জানকে ধরে। বুধবার সকালে থানা থেকে ধৃতেরা জামিন পান। ঘটনার প্রতিবাদে এ দিন জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বামেরা। জিয়াগঞ্জ থানায় স্মারকলিপি দেওয়া হয়েছে।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর