জোড়া ফুল উপড়ে পদ্মফুল, পদ্মাসনে পশ্চিমবঙ্গ
অমল গুপ্ত ,৫ মে ,কান্দি জেল রোড ,মুর্শিদাবাদ ,ওয়েস্ট বেঙ্গল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ হাজার ভোটে ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন । শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম কেন্দ্রেও জয়লাভ করেন। বিজেপি ২০৬, তৃণমূল ৮১ ,কংগ্রেস দুটি ,আইএসএফ দুটি আসন লাভ করে। মমতা মন্ত্রিসভার ২০ জন সদস্য পরাজিত হয়েছেন।পাহাড়, সাগর ,জঙ্গলমহল সর্বত্র জোড়া ফুল। গেরুয়া শিবিরের জয় জয়কার। আগামী ২৫ বৈশাখ কবিগুরুর জন্ম তিথিতে মন্ত্রিসভার শপথ গ্রহণ হবে। পশ্চিমবঙ্গে বিনা রক্তপাত ভোট পুরো ক্রেডিট নির্বাচন কমিশনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বাঙালি স্টাইলে ধুতি পাঞ্জাবি পড়ে বাংলা জয় কে পশ্চিমবঙ্গের মানুষের জয় বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী জন সংঘ দলের প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখার্জী হিন্দু রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার অঙ্গীকার করেন। রাজ্যের বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য গতকাল ভবানীপুরে শ্যামা প্রসাদ মুখার্জী মূর্তিতে শ্রদ্ধা তর্পণ করে বাঙালি হিন্দুদের একজোট করে হিন্দু প্রদেশ গড়ার অঙ্গীকার করেন।পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুদের নানাভাবে নির্যাতন হতে হচ্ছিল মমতা ব্যানার্জী মুসলিম তোষন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। বিশ্বে ৫৭ টি মুসলিম দেশ আছে,হিন্দুদের কোনো দেশ কোনো প্রদেশ ছিল না। এবার বাংলাতে শ্যামাপ্রসাদ মুখার্জী স্বপনের হিন্দু প্রদেশ গড়ে তোলার একটা চেষ্টা হবে। ৫ টি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হল।অসম বাংলা তে বিজেপি ঝড় তামিলনাড়ু ডি এম কে পতন,কেরালা তে কংগ্রেস , সিপিএম দেশের কোনো নির্বাচনে আসতে পারল না। পশ্চিমবঙ্গে দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিজেপি এল জোড়া ফুল খড় কুটো মত উড়ে গেল ।
।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ,মিঠুন চক্রবর্তী , অভিনেত্রী কঙ্কনা রাউত , প্রমুখ রাজ্যে লাগাতার প্রচার করে গেছে। বিপুল ভাবে হয় রয়েছে জোড়া ফুল তৃণমূল কংগ্রেসে। রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর , রূপা গাঙ্গুলি , দিলীপ ঘোষ প্রমুখ দের নাম উঠেছে। তৃণমূল সরকার প্রথম কেবিনেট বৈঠকে বয়স্ক নাগরিকদের স্বাস্থ্য কার্ড ইস্যু করার কথা ঘোষণা করা হবে। সঙ্গে অবৈধ বাংলাদেশী বিতরণে ডেট লাইন ঘোষণা করা হতে পারে। মন্ত্রী পরিষদের নেতা নির্বাচন করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসতে পারেন। দেশের প্রধানমন্ত্রী ১৯ টি সভা অমিত শাহ ২৯টি জনসভা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিক সম্মেলন করে দাবি করেন তিনি পরাজিত হননি।তাই পদত্যাগ করবেন না। দাবি করেন তার উপর অত্যাচার করা হয়েছে। হারার সঙ্গে সঙ্গে পদত্যাগ করা উচিত ছিল। তিনি ক্ষমতা জোর করে আঁকড়ে রাখতে চান।মমতা বিলেন রাজভবন কেন যাবো?
Comments
Post a Comment