উত্তর পূর্বের বৃহত্তম শীতলা পুজো মেল ২১ এপ্রিল থেকে শুরু হবে

নয়া ঠাহর  গুয়াহাটি রাণী সংরক্ষিত বনাঞ্চল থেকে অমল গুপ্ত   সঙ্গে  সাংবাদিক স্বপন দাস: অসম তথা উত্তর পূর্বের বৃহত্তম শীতলা  পুজো ও বাসন্তী মেলা শুরু  হবে।
২১  এপ্রিল থেকে শুরু,  অন্য বারের মত এবারের পুজো   আড়ম্বরের সঙ্গেই পূজিত হচ্ছে।  সমাজ সেবি দেবাশীষ গুপ্ত  কে   সভাপতি ,সমীর লোধ  উপ সভাপতি দের নিয়ে  উৎসব কমিটি গঠন করা হয়েছিল। বিধায়ক শিবু মিশ্র  উৎসবের সফলতা কামনা করেন।নদীর পাড়ের বাসিন্দা এবারের সফল  কংগ্রেস পার্থী স্বপন কর ধারে কাছে নেই।অথচ তিনি এই বিশাল পূজোর প্রধান কর্মকর্তা ছিলেন।  এই প্রাচীন শীতলা পুজো দেখতে উত্তরপূর্ব  ভক্ত প্রাণ মানুষ ভিড় জমান।জাগ্রত এই পুজো দেশের  শীতলা প্রতিমার ক্ষেত্রে বৃহত্তম   নজির । বসন্তকালে পুজো। ল্যাএমডিং অঞ্চলে বসন্ত রোগের প্রকোপ রুখতে  নিরাময়ে মা শীতলার আরাধনা আজ বহু প্রাচীন রীতি পরম্পরা  পূজাচ্চনা  এই অঞ্চলের আধ্যাত্মিক জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে।।
উত্তরপূর্ব  সীমান্ত সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ আগে ভক্ত প্রাণ মানুষের  মা শীতলা দর্শনের জন্যে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিল ।এখন করে কিনা জানা নেই। এই।প্রতিবেদক বহুবার প্রতিমা দর্শন করেন।বিশেষ ধরনের ভোগ দেওয়া হয় ভক্ত দের। কয়েক লাখ প্যাকেট  বিতরণ করা হয়। এবারও ব্যতিক্রম হবে না।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর