কান্দি শহরে বড় চোরের পর্দা ফাঁস পরিত্যক্ত এম্বুলেন্স

পড়ে আছে ভ্রাম্যমাণ চিকিৎসা যান  :-
শ্রী সঞ্জয় কুমার মিশ্র,কান্দি, মুর্শিদাবাদ 

          ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি ( আই এফ আর সি ) ২০২২ সালের শেষ দিকে মূলতঃ কোভিড রোগীদের ঘরে,ঘরে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের জন্য দুটো অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমাণ চিকিৎসা যান ( কোভিড-১৯ মডেল ) পাঠিয়েছিল যার মধ্যে একটি আসে মুর্শিদাবাদ জেলার কান্দি রেডক্রস সংস্থায় । সেইসময়  মোবাইল টেস্টিং ভ্যান টি খুব কাজে লাগলেও তারপর থেকে কিন্তু প্রায় পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের  গাড়ি টি অযত্নে, অবহেলায় কান্দি সার্কিট হাউস চত্বরের ভিতর আচ্ছাদন হীন অবস্থায় এককোনে পড়ে আছে । 
        মুর্শিদাবাদ জেলার সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা ততটা আশাপ্রদ নয় বলেই জানি । এই মোবাইল টেস্টিং ভ্যান টির কোনো দোষ ত্রুটি আছে কী না সেটা নিরুপন করে এই যান টির মাধ্যমে পুনরায় স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য আবার যদি কাজে লাগানো যায় তাহলে মুর্শিদাবাদ বাসী অবশ্যই উপকৃত হবে বলে আশা করা যায় । 
         স্বাস্থ্য দপ্তর, রেডক্রস, প্রশাসন সহ উপযুক্ত কর্তৃপক্ষ কে বিষয় টি গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ জানাই ।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর