স্বপন দাস : লমডিং সংবাদদাতা

 সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন 
স্বপন দাস লামডিং- অসম আবৃতি এবং সংস্কৃতি পরিষসদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে লামডিং শাখার উদ্যোগে ২৭মার্চ থেকে ২৯মার্চ বিভিন্ন কার্য সুচির মাধ্যমে পালন করা হয় কবিতা আবৃতি কর্মশালা। ২৭মার্চ সকালে স্হানিয় ইষ্ট লামডিং হাই স্কুল প্রাঙ্গনে অসমীয়া এবং বাংলা ভাষায় কবিতা আবৃতির কর্মশালার প্রদীপ প্রজ্জলন করে শুভারম্ভ করেন হোজাই জিলা সাহিত্য সভার সম্পাদক তথা বিশিষ্ট আবৃতিকার অচ্যুত ঠাকুরিয়া,নওগার আবৃতিকার লক্ষীপ্রভা শইকিয়া এবং বসন্ত কৌশিক ভাগবতী, লামডিং এর বিশিষ্ট আবৃতিকার তনুশ্রী আচার্য ও তাপসী অধিকারী। এই আবৃতি কর্মশালায় লামডিংএর বিভিন্ন অন্চলের মোট২৫জন  ছাত্র ছাত্রী অংশ নেয়। দুদিন ব্যপী এই কর্মশালার পর ২৯মার্চ ছিল ডঃ ভুপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধান্জলী এবং ছাত্র ছাত্রীদের শংসা পত্র বিতরন করা হয়। এই উপলক্ষে স্হানিয় আজাদ হিন্দ পাব্লিক লাইব্রেরী প্রেক্ষা গৃহে ডঃভুপেন হাজারিকার প্রতি শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে হোজাইজিলা আবৃতি এবং সংস্কৃতি পরিষদের উপসভাপতি কামাখ্যা প্রসাদ হাজারিকার সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন লামডিং মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষা উমা ভৌমিক,অধ্যাপক রজত গৌস্বামী, লামডিং সাহত্য সভার সভাপতি দিগন্ত কুমার বরা,হোজাই জিলা সাহিত্য সভা আকাশ উপ সমিতির সম্পাদিকা রুপা বরা দাস। অনুষ্ঠান কর্মশালায় অংশ গ্রহন কারীদের আবৃতি পরিবেশন ছাড়াও বাংলা এবং অসমিয়া আবৃতি পরিবেশন করেন বিশিষ্ট কবি সাহিত্যিক মন্টু লাল আচার্য,রুপা বরা দাস,কিশোর নাথ,প্রশান্ত মুদৈ,মনু কুমার দাস,মানবেন্দ্র ভট্যাচার্য,অনুপ মুখর্জী,রানী হাজারিকা,প্রতিভা বরা,জয়শ্রী আচার্য,এবং মন্টু নেওগ। সর্বশেষে ধন্যবাদ জানিয়ে   অনুষ্ঠানের সমাপ্তী ঘোসনা করেন পরিষদের সভাপতি জয়শ্রী আচার্য এবং সম্পাদক রানী হাজারিকা

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর