হিন্দু হৃদয় সম্রাট হিমন্ত আমাদের ভগবান : বিধায়ক অসীম সরকার

অমল গুপ্ত ,২৬ এপ্রিল ,কান্দি জেল রোড ,মুর্শিদাবাদ  ,পশ্চিমবঙ্গ:  অসমের মুখ্যমন্ত্রী  হিমন্ত বিশ্ব শর্মা আজ ২৬ এপ্রিল  এবিপি আনন্দ টিভি চ্যানেলে বসে দাবি করলেন  অসমে বিজেপি ১০০ টি আসন দখল করবে। পশ্চিমবঙ্গে ডাবল সেঞ্চুরি করবে।তৃণমূল নেতা অভিষেক  বন্দোপাধ্যায়  একই চ্যানেলে বসে আজ দাবি করেন পশ্চিমবঙ্গে তৃণমূল ২০০ টির বেশি আসন পাবে।মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন তৃণমূল আবার সরকার গড়বে। আবার আজই  কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দাবি করেন তৃণমূল সরকার  যাচ্ছে।  অসম থেকে এসে অসমের  মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  বঙ্গে লাগাতার প্রচার চালাচ্ছে। গতকাল  হরিণঘাটা কেন্দ্রে  জনপ্রিয় কবিয়াল  বিধায়ক অসীম সরকার  হিমন্ত কে নিয়ে গান বেঁধেছেন  মঞ্চে গাইলেন "হিন্দু হৃদয় সম্রাট হিমন্ত তুমি আমাদের ঈশ্বর তুমি ভগবান।" সঙ্গে সঙ্গে উপস্থিত মহিলা ভক্তরা গান গাইলেন। এর মধ্যে জনসভায় , মামামা  মামা রব উঠলো।আসনে নতুন প্রজন্মের কাছে হিমন্ত খুব জনপ্রিয়।"মাম মামা" বলে পরিচিত।. বনগা এর এক সভা তে হিমন্ত প্রস্তাব দিলেন বন গা বাসী মাংস রান্না করবে আর তিনি অসম থেকে মাছের ঝোল রান্না করে নিয়ে আসবে।দাবি করলেন তিনি মমতার থেকে এক কেজি বেশি মাছ খাবেন। প্রসঙ্গত মমতা দাবি করেন বিজেপি সরকার এলে  মাছ মাংস খাওয়া বন্ধ করে দেওয়া হবে।। তারই জবাব হিমন্ত বিশ্ব শর্মার।  বার বার বলেন  তারা ভারতের নাগরিক মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়।কেবল বাংলাদেশ পাকিস্তান থেকে বেআইনি ভাবে আগত  অবৈধ  অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তাদের জেহাদ।   বলেন অসমে ডিটেনশন সেন্টারে একজন বাঙালি হিন্দু নেই। যদি প্রমাণিত হয় তবে রাজনীতি  ছেড়ে দেব।   হিমন্ত বলেন প্রধানমন্ত্রী বাংলা তে এসে ডাল মুট খেয়েছেন ,গঙ্গা তে নৌকা  বিহার করেছে তাতে আপত্তি মমতা দি , এই খবর সারা বিশ্ববাসী দেখছে।পর্যটন বাড়বে বাংলা উপকৃত হবে
দিদি গুরুত্ব দিচ্ছেন না।উল্টে     সমালোচনা করছেন।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর