অসমে বসন্ত বিহু উৎসবে যুব প্রজন্ম হার্টথ্রব জুবিন গর্গ কে স্মরণ

  গুয়াহাটি -রাণী সংরক্ষিত বনাঞ্চল থেকে অমল গুপ্ত  : এবারে  বিহু উৎসবে অসমে ছিলাম।অসমের গুয়াহাটি উপকন্ঠে রাণী সংরক্ষিত বনাঞ্চলে    বিহু উৎসবে অংশগ্রহণের সুযোগ হল। রাণী    জয়ন্তী পুর     এবং রাণী চকে বিহু উৎসবে  জুবিন  কে   শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। জুবিন এর হৃদয় স্পর্শ  করা , "মায়াবিনী" গানটি পরিবেশন  করা হয়। গুয়াহাটি দিশ পুর প্রেসক্লাবে  মর্মিতা মিত্র  বিখ্যাত গানটি পরিবেশন করেন। আবেগিক   গান  পরে  এক মিনিট নিরবতা পালন করা হয়।এই প্রতিবেদক  দিস পুর  প্রেস ক্লাবের  প্রাক্তন সভাপতি তাঁকে সম্বর্ধনা জানানো হয়। রাণী জয়ন্তীপুর  বিহু সম্মিলনে  সাংবাদিক অমল গুপ্ত ,বিশিষ্ট নাগরিক উজ্জ্বল ডেকা প্রমুখ কে সম্বর্ধনা  জানানো হয়।   জয়ন্তি পুর  যুব সংঘ এবং  জয়ন্তী পুর অগ্রণী মহিলা সমাজ যৌথ উদ্যোগে   ১৪ এপ্রিল রাণী তে বিহু উৎসবে অনুষ্ঠিত হয়।  দুই সংস্থার সভাপতি  পরেশ চন্দ্র ডেকা এবং ভাস্কর জ্যোতি  কলিতা , সাধারণ সম্পাদক অমিয় কুমার এবং দীপ জ্যোতি নাথ   উদ্যেগে অনুষ্ঠিত হয় বলে  বিশ্বজিৎ দাস জানান। মুখ্য অতিথির হিসাবে উপস্থিত ছিলেন টগর দাস  কালিতা হিরামনি কাছারি ।মঞ্চ নয় ওপেন ফিল্ড বিহু অনুষ্ঠান হয়েছিল।হাজার মানুষ উপভোগ করে।  











Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর