পশ্চিমবঙ্গের সাংবাদিকরা নূন্যতম মজুরি থেকে বঞ্চিত
অমল গুপ্ত , ১ মে , নয়া ঠাহর ,কান্দি জেল রোড ,মুর্শিদাবাদ: ,পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম এর অবস্থা দৈনন্দিন মাঠে ,ঘাটে ,কৃষি জমিতে কাজ করা শ্রমিক দের থেকেও খারাপ। দৈনন্দিন মজুরি কমে ৫০০ টাকাও জোগাড় করতে পারে না। নানা ভাবে দালালি করা বৃহৎ সংখ্যক সাংবাদিক প্রায় একশো শতাংশ সাংবাদিকের এপয়েন্টমেন্ট লেটার বা চুক্তিপত্র নেই, পেড নিউজ ,ফেক নিউজ , ভেগ নিউজ করে জীবিকা নির্বাহ করেন। আজ বিশ্ব শ্রমিক দিবস সাংবাদিকরা কি শ্রমিক নন,? তাদের কি ন্যূনতম মজুরি ভাতা পাওয়ার অধিকার নেই। এই প্রশ্ন করা যেতে পারে। হাতে হাতে স্মার্ট ফোন আর নোটবুক কলম কে সম্বল করে মানুষের কল্যাণে সাংবাদিক ২৪ ঘণ্টা কাজ করে। উপযুক্ত মূল্য পায় না। সরকার তাদের নানাভাবে ব্যবহার করে থাকে। ইউজ এন্ড থ্রো। নীতিতে বিশ্বাসী।। উত্তর পূর্বের যেকোনো রাজ্যে থেকেও কম বেতন ভাতা পান। গনতন্ত্রের প্রহরী দের এই দুরবস্থা ।
Comments
Post a Comment