অনিল আম্বানির বাড়িতে ছেলের খামারবাড়ি তে

বাজেয়াপ্ত অনিল আম্বানির ফ্ল্যাট, ছেলের খামারবাড়ি 

 অনিল অম্বানীর সংস্থা রিলায়্যান্স কমিউনিকেশন্সের বিরুদ্ধে ব্যাঙ্ক প্রতারণা সংক্রান্ত আর্থিক তছরুপের মামলায় তদন্ত চালাচ্ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার তারা অনিলের মোট ৩০৩৪.৯০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল। এর আওতায় রয়েছে মুম্বইয়ে অনিলের ফ্ল্যাট এবং তাঁর ছেলে জয় অনশুল আম্বানীর খামারবাড়ি।
       কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইনের অধীনেই এই পদক্ষেপ করা হয়েছে। যাতে সম্পত্তির ব্যবহার বা বিক্রি আটকানোর পাশাপাশি ব্যাঙ্ক এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করা যায়।আরকম রিলায়েন্স অনিল অম্বানী গোষ্ঠীর সংস্থা। গোষ্ঠীর মুখপাত্রের দাবি, বাজেয়াপ্ত হওয়া কিছু সম্পত্তি অনিল অম্বানীর মা কোকিলাবেন ডি অম্বানীর। (এবিপি সূত্রে খবর)

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর