যুদ্ধ নামে নিষ্ঠুর খেলা ,রক্ত ভেজা শিশু দেহ
" মৃত শিশুদের কান্না "
কলমে : নাসিরুদ্দিন আহমেদ
*************************
রক্তে ভেজা শিশু দেহে
যাদের হৃদয় কাঁদে না,
নীরব থাকে অন্যায় দেখে
তাদের আমি মানি না।
যুদ্ধ নামে নিষ্ঠুর খেলা
হারায় কত প্রাণ,
শিশুর কান্না ঢেকে রাখে
লোভী শক্তির গান।
বিবেক ঘুমে, বিশ্ব নীরব,
প্রশ্ন জাগে বারবার,
মানবতা কি হারিয়ে গেছে
স্বার্থেরই অন্ধকার?
তবু আশায় বলি শেষে
জাগুক সবার মন,
শিশুর হাসি ফিরিয়ে আনাই
হোক পৃথিবীর ধন।
Comments
Post a Comment