তারাপদ বিশ্বাস চলে গেলেন

পরলোকে আমরা বাঙালীর সমাজ আন্দোলনের
দীর্ঘ দিনের সাথী তারাপদ বিশ্বাস
নিজস্ব সংবাদদাতা ঃ আমরা বাঙালী সংঘটনের প্রবীন নেতা তারাপদ বিশ্বাস গত ১৪ই এপ্রিল কলিকাতার একটি বেসরকারী হাসপাতালে পরলোক গমন করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বৎসর৷ তিনি স্ত্রী দুই পুত্র ও পুত্রবধূ রেখে গেছেন৷ বেশ কিছুদিন তিনি অসুস্থ ছিলেন৷ গত ৯ই এপ্রিল তাঁকে কলিকাতায় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন ১৪ই এপ্রিল অপরাহ্ণ ৫-৪০ মিনিটে৷
তারাপদ বিশ্বাস আমরা বাঙালী আন্দোলনে সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন৷ তিনি একজন বাগ্মী ও তাত্ত্বিক নেতা ছিলেন৷ গোর্খাল্যাণ্ড প্রসঙ্গে ও এন.আর.সি, সিএএ, সাম্প্রতিক এস.আই.আর নিয়ে তাঁর তথ্যনিষ্ঠ ও যুক্তিপূর্ণ আলোচনা কর্মীদের সমৃদ্ধ করেছে৷ তাঁর প্রয়াণে আমরা বাঙালী একজন দক্ষ তাত্ত্বিক নেতাকে হারালো৷
আমরা বাঙালীর প্রাক্তন কেন্দ্রীয় সচিব বকুলচন্দ্র রায় বলেন---তারাপদ দার  অকস্মাৎ প্রয়াণে সমাজ আন্দোলনের কর্মীরা একজন যোগ্য সাথীকে হারালো৷ বিশেষ করে এইসময় যখনপশ্চিমবঙ্গের এককোটি বাঙালী রাষ্ট্রহীন হবার আতঙ্কে ভুগছে তখন সমাজ আন্দোলনে তারাপদদার মতো মানুষের খুব প্রয়োজন ছিল৷ কর্মীরা তাঁর অভাব অনুভব করবে৷

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর