শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন বলে সিকিম গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
শপথে আসব, বলে গেলেন প্রধানমন্ত্রী
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভাযণে কয়েক দিন আগে শোনা গিয়েছিল, কলকাতা 'বস্তির শহর' হয়ে গিয়েছে। কলকাতায় ভোটের ঠিক আগে সুর পাল্টে দেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আশ্বাস, 'সিটি অব জয়' কলকাতাকে নতুন সরকার এসে 'সিটি অব ফিউচার করে তুলতে উদ্যোগী হবে। পশ্চিমবঙ্গে ভোটের প্রচার শেষ করে পরিবর্তনের বিষয়ে প্রত্যয়ী প্রধানমন্ত্রী বলে গেলেন নতুন বিজেপি সরকারের শপথ গেলেন, নতুন বিজেপি সরকারের শপথ গ্ৰহণ অনুষ্ঠানে তাঁকে আসতেই হবে।
বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পরে প্রথম ও দ্বিতীয় পর্বে জনসভা ও রোড-শো মিলিয়ে ১৯টি কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী। দ্বিতীয় দফায় ভোটের প্রচার শেষ হওয়ার দিনে মোদী যখন গঙ্গার পূর্ব পাড়ে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে সমাবেশ করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ সে দিন রোড-শো করেছেন গঙ্গার পশ্চিমে চন্দননগরে। তার আগে গঙ্গাসাগরে পুজো দিয়ে বেহালাতেও রোড-শো সেরেছেন শাহ। এই রাজ্যে ভোটের আগে চূড়ান্ত লগ্নে প্রধানমন্ত্রী এই বারে অধিকার রক্ষায় ভোট দিন, এমন আবেদনেই সোমবার ভোটের প্রচার ইতি টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে ভাবে সভা, বক্তৃতা না-করলেও দক্ষিণ কলকাতা জুড়ে ১২ কিলোমিটার পথ হেঁটে জনসংযোগ সেরেছেন শাসক শিবিরের প্রধান। তিন দফায় পদযাত্রার প্রথমটি সুকান্ত সেতু থেকে শুরু করে সন্ধ্যায় শেষটি থেমেছে আলিপুরের গোপালনগরে এসে। এরই মধ্যে ৪ যে তারিখ ফলপ্রকাশের দিন জয় নিশ্চিত বলে ফের বার্তা দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের সবুজ আবির কিনে তা মজুত রাখার নিদান দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।(এবিপি সূত্রে প্রাপ্ত খবর)
Comments
Post a Comment