বাংলদেশে আবার কাস্টম অফিসার বুলেট বৈরাগী খুন হলেন প্রতিবাদ কোথায়?

অমল গুপ্ত ৩০ এপ্রিল  ' কান্দি জেল রোড,মুর্শিদাবাদ: প্রতিবেশী  বাংলাদেশ   তারেক রহমান ক্ষমতায় আসার পর পরিস্থিতি অনেক ভাল হয়েছে। আবার হিন্দু হত্যা ঘটলো ,  কাস্টম  অফিসার বুলেট বৈরাগী   চট্টগ্রাম থেকে কুমিল্লা আসার পথে খুন হলেন। চারজন কে গ্রেফতার করা হয়েছে। হিন্দু ধর্ম শুরু চিন্ময় কৃষ্ণ আজও বিনা বিচারে জেল খাটছেন। তার মুক্তির ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান কি পদক্ষেপ গ্রহন করেছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  এবার তৃতীয় বারের জন্যে ক্ষমতায় বসবেন।তার আগে বাংলদেশে লাগাতার হিন্দু হত্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন বাংলদেশে হিন্দু হত্যা  হলে এই বাংলা থেকে প্রতিবাদ  হওয়া উচিত। দুই বাংলার  শিক্ষিত মুসলিম সমাজ  এর প্রতিবাদ করা  উচিত। পশ্চিমবঙ্গ, অসমের  মুসলিম সমাজ ওপারের হিন্দু নির্যাতন দেখেও চুপ করে  থাকে। মানবতার ক্ষেত্রে জাত পাতের প্রসঙ্গ ওঠা  ঠিক নয়। পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ   বাংলদেশে হাজার   মানবতাবিরোধী ঘটনা  ঘটুক না কেন  চুপ করে  থাকা প্রতিবাদ না করা শ্রেয় বলে ভাবে। বাংলদেশে একাংশ দুষ্কৃতী কলকাতা  এবং সেভেন সিস্টার দখলের হুমকি দিয়েছিল।সেই বাংলাদেশ কে ভারত তেল  ছাড়াও বহু  খাদ্য সামগ্রী সরবরাহ করছে। এখন পরিস্থিতি অনেক ভাল হয়েছে। এক সন্তানের বাবা   বুলেটের   হত্যাকাণ্ড  যন্ত্রনা শোক হাহাকার বাংলাদেশ কে নাড়িয়ে দিয়েছে।  মাত্র দুবছরের কর্ম জীবনে বুলেট বৈরাগী সুনাম কুড়িয়েছেন,   গোপাল গঞ্জ সমাধি স্থলে  শ্রদ্ধা নিবেদন করা  হয়।  বাংলদেশে বহু হিন্দু প্রতিভা  এই ভাবেই শেষ হয়ে গেল।বাংলদেশে পুলিশ  প্রশাসন নিরপেক্ষ নয়।    একটু সক্রিয় হলে প্রতিভা বান ছেলেটি বেঁচে  যেত। আপনাদের দিপু দাসের কথা মনে আছে তো নিরীহ যুবক টিকে গাছে বেঁধে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করা হয়।  আবার অপরাধীদের   ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।এই তো বাংলদেশে বিচার ব্যবস্থা। দিপু দাসের সঙ্গে বুলেট বৈরাগীর হত্যাকাণ্ডের  বিচার চাই ।পুরানো ফাইল খোলা হোক দাবি আমাদের। সবার। হিন্দু ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ  কোথায়  তাকে মুক্তি দেওয়া হোক।সেই দাবিও আমাদের প্রতিজন বাঙালির।  প্রধানমন্ত্রী তারেক রহমান   সুবিচার করবেন বলে আশা রাখি।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর