মুন্তি চৌধুরী বাঙালি স্বার্থে কাজ করেছেন

 নয়া ঠাহর সংবাদাতা
মধ্য গুয়াহাটি বিধান সভা সমষ্টিতে অন্যতম প্রতিদ্বন্দ্বী শ্রীমতি কোনতী চৌধুরীকে সমর্থন জানালো নাগরিক অধিকার রক্ষা কমিটি আসাম। কুন্তী চৌধুরীর দাদু গিরীজানন্দ চৌধুরী দেশভাগের বলি লোকদের পুনর্বাসনের জন্য কালা পাহাড় অঞ্চলে অনেক জমি দান করেছিলেন। গিরিজানন্দ চৌধুরীর এই মানবিক অবদান আমরা ভুলতে পারি না ।সুতরাং এবারের নির্বাচনে গিরীজাননদ চৌধুরীর নাতনি কুন্তী চৌধুরীকে ভোট দিয়ে নির্বাচিত করা বাঙালি ধর্মীয় সংখ্যালঘুদের নৈতিক কর্তব্য বলে নাগরিক অধিকার রক্ষা কমিটি আসাম মনে করে। এবারের নির্বাচনে অন্ততঃ এই কেন্দ্রে বাঙালীরা এক বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে। সুতরাং এই ক্ষেত্রে বাঙালীরা প্রতিদান হিসেবে মুল্যবান ভোটটি কুন্তী চৌধুরীরকে দিয়ে জয়যুক্ত করার আহ্বান রাখছি। আমরা আশা করি আমাদের আবেদনে মধ্য গুয়াহাটি সমষ্টির ভোটদাতারা কুন্তী চৌধুরীরকে বিজয়ী করলে আমাদের নাগরিক অধিকার,মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার সুরক্ষিত থাকবে।
    নিবেদক।
সাধন পুরকায়স্থ, সচিব প্রধান নাগরিক অধিকার রক্ষা কমিটি আসাম, কিশোর ভট্টাচার্য সাধারণ সম্পাদক নাগরিক অধিকার রক্ষা কমিটি আসাম, চন্দন মজুমদার, সাধারণ সম্পাদক নাগরিক অধিকার রক্ষা কমিটি আসাম।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর