মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য ক্ষেত্রে বহু পিছনে পড়ে আছে
অমল গুপ্ত ৭ এপ্রিল ,গুয়াহাটি রাণী সংরক্ষিত বনাঞ্চল থেকে : মুর্শিদাবাদ জেলার প্রাচীন সহর কান্দি বহু সমস্যা দীর্ণ শহর রেল যোগাযোগ নেই রাজনৈতিক দলগুলির সদিচ্ছা অভাব। বহরমপুর থেকে এবার প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী জিতবেন তাঁকে স্মরণ করিয়ে দিতে চাই রেল প্রতিমন্ত্রী থাকার সময় কান্দি তে রেল আনতে পারতেন ,করেন নি এবার চেষ্টা করবেন।কান্দির বিধায়ক অপুর্ব সরকার ওরফে ডেভিড পাঁচবারের বিধায়ক হবেন ।এবার মন্ত্রী পদে বসবেন ।আমাদের সমর্থন শুভেচ্ছা আছে। আমাদের নয়া ঠাহর গোষ্ঠীর সাংবাদিক বন্ধু সঞ্জয় কুমার মিশ্র কান্দির নানা জটিল সমস্যা নিয়ে লিখছেন । কান্দি শহরে ভারতীয় রেডক্রস থেকে করোনা তাণ্ডবের সময় অত্যাধুনিক মোবাইল চিকিৎসা যান পাঠানো গিয়েছিল। দামি
যান টি কে অবহেলা অনাদরে কেন বসিয়ে রাখা হবে জানার অধিকার আমদের সব নাগরিকের আছে। বিধায়ক অপুর্ব সরকার ,কান্দি পুরসভা চেয়ারম্যান জয়দেব ঘটকের কাছে আমার অনুরোধ অবহেলা অনাদরে পরে থাকা অত্যাধুনিক যানটি মেরামত করে ব্যবহার করা হোক। সাংবাদিক বন্ধু সঞ্জয় কুমার মিশ্র সব জ্বলন্ত সমস্যা নিয়ে ধারাবাহিক ভাবে খবর করে যাচ্ছে সে মানহানিকর কোনো খবর পরিবেশন করে না। তাঁর মনোবল ভেঙে পরে এমন কোনো কাজ করবেন না। উত্তর পূর্বের রেজিস্টার্ড বাংলা নিউজ পোর্টাল নয়া ঠাহর বিশ বছর থেকে মানুষের পরিষেবা দিচ্ছে। দৈনন্দিন নিউজ পেপার থেকে অনেক বেশি মানুষের কাছে পৌঁছায়।প্রতিদিন. কয়েক লাখ মানুষ নয়া ঠাহর দেখে। এই পোর্টাল কে ভালবাসুন, ভয় দেখাবার চেষ্টা করবেন না।
Comments
Post a Comment