বিহু শিল্পী পথ দুঘর্টনা নিহত
অসমের তামূলপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণী নৃত্যশিল্পী নিশামণি হালৈ (২৫)। গুরুতর আহত হয়েছেন বিহু হুঁচৰি দলের আরও ১১ জন সদস্য, যাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, নলবাড়ির হারিভাঙার “ভাস্করজ্যোতি বিহু হুঁচৰি দল” গতরাতে প্রথমে পাঠশালায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এরপর কেন্দুকুচিতে অনুষ্ঠান শেষ করে দলটি তামুলপুরের বাঙালীপাড়ায় বিহু পরিবেশনের উদ্দেশ্যে রওনা দেয়। সেই সময়ই ঘটে ভয়া ওসবহ দুর্ঘটনাটি।
দলের সদস্যদের বহনকারী ট্রাভেলার গাড়িটির সঙ্গে একটি ট্রেইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়ংকর ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় নৃত্যশিল্পী নিশামণি হালৈয়ের।
আহতদের মধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল (GMCH)-এ পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।
মৃত নিশামণি হালৈ গোরেশ্বরের নিজঝার গ্রামের বাসিন্দা রমেন হালৈয়ের কন্যা। তিনি ছিলেন এক প্রতিভাবান ও সংস্কৃতিমনস্ক যুবতী, যার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র অঞ্চলে।
বিহুর আনন্দমুখর পরিবেশের মাঝেই এই দুর্ঘটনা রাজ্যজুড়ে গভীর শোকের আবহ তৈরি করেছে।
#RoadSafety #RoadAccident #BreakingNews #staysafe #Cachar #Silchar #assam #roadsafetyawareness #roadconstruction send photogrdph nishamini holoi ফটো দিবা কে পাঠলা তার নাম
Comments
Post a Comment