ব্যক্তি আক্রমণে অসমের কলুষিত রাজনীতি

ব্যক্তি আক্রমণে কলুষিত অসমের রাজনীতি 
প্রদীপ দত্ত রায় 
অসমের সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ক্রমে যেন কলুষিত হয়ে পড়ছে। এবারের নির্বাচনে ব্যক্তি কেন্দ্রিক আক্রমণ গণতান্ত্রিক মর্যাদাকে কতটা হানি পৌঁছিয়েছে সেটা ভেবে দেখা প্রয়োজন। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে দলের চেয়ে যেন ব্যক্তি বড় হয়ে দাঁড়িয়েছে। আমরা এ যাবৎ কাল লক্ষ্য করে এসেছি দলীয় নীতি-আদর্শের বিরুদ্ধে লড়াই হয় ভোটের ময়দানে। কিন্তু কোনও প্রার্থীর নামে কুৎসা রটনা করা, তাকে হেয় প্রতিপন্ন করা এ ধরনের ঘটনা আগে লক্ষ্য করা যায়নি, যা এবার লক্ষ্য করা গেল। তাছাড়া দলীয় নীতি আদর্শ বিসর্জন দিয়ে দল বদলে অন্য দলে ভিড়ে মনোনয়ন লাভ করার ঘটনাও নজিরবিহীন হয়ে রইল অসমে। ব্রহ্মপুত্র উপত্যকায় ব্যক্তিগত আক্রমণের ঘটনার লক্ষ্য করা গেলেও বরাক উপত্যকায় এ ধরনের কোন ঘটনা ঘটেনি। বরাকের রাজনীতিতে সৌজন্যবোধ অনেকটাই এখনো টিকে রয়েছে। এক প্রার্থী অপরপ্রার্থীর কাজকর্মের সমালোচনা করেছেন এমন কিছু বয়ান বাজী ভোটের প্রচারে স্থান করে নিলেও তা শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়নি। কিন্তু ব্রহ্মপুত্র উপত্যকায় ছোট ছোট একান্ত ব্যক্তিগত খাদ্যরুচি, পারিবারিক অবস্থা ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে ভোট দাতাদের মধ্যে যথেষ্ট বিভ্রান্তি সৃষ্টি করার করা হয়েছে। আপাত দৃষ্টিতে এসব খুবই নিচু মানসিকতার কাজ বলেই ধরে নেওয়া উচিত। কারণ এসবের সঙ্গে হাম ভোট ডাকার কোন লাভ ক্ষতি জড়িত নেই। এ (প্রিয় প্রদীপ আজ চলে যাব কলকাতা, আবার আমার হোম টাউন কান্দি  জেল রোড থেকে রিপোর্টিং করবো। ভাল থাকো)

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর