দেশের প্রধানমন্ত্রী কি পারবেন জলহীন শহর ল্যাম ডিং এর জল সমস্যা সমাধান করতে ?

অমল গুপ্ত ,২ এপ্রিল  ,গুয়াহাটি রাণী সংরক্ষিত বনাঞ্চল থেকে: মধ্য অসমের রেল শহরে আসছেন  দেশের প্রধানমন্ত্রী ! এই শহরের  মানুষ শতবর্ষের বেশি সময় স্থায়ী  ভাবে বসবাস করলেও  নিজস্ব জমির পাট্টা নেই।  রেল কর্তৃপক্ষ   ,অসম সরকার   সবাই জড়িয়ে আছে  কোন পক্ষের নিরপেক্ষতা নেই সততা নেই আম জনতা কষ্ট পাচ্ছে। কংগ্রেস আমলে ২১ কিলোমিটার দূর থেকে পাহাড়ি দয়ং নদী থেকে পাইপ যোগে জল আনার চেষ্টা হয়েছিল বিজেপি আসার পর কোনো  চেষ্টা হয়নি। বিজেপি শুধুই প্রচার আর প্রচার , জলহীন শহর নানা ক্ষেত্রে যন্ত্রনা দগ্ধ মানুষের পাশে নেই। পুলিশ নিরপেক্ষ নয়। গরীব ঘরের এক ছাত্রী  টিউশনি পড়তে গিয়ে খুন হয়েছিলেন , কোনো বিচার পাইনি। বিজেপি  গরীব মানুষকে বিচার দিতে ব্যর্থ।   সমাজ কর্মী স্বপন কর আসছেন বিচার দেবেন। প্রধানমন্ত্রীর যদি সত্যিই ৫৬ ইঞ্চির বুকের  ছাতি  হয়।তবে জলহীন শহরের জল সমস্যা , জমির  সমস্যা সমাধান করুন। বিলাসিতা দেখিয়ে চলে যাবেন না। হিন্দু ধর্মগুরু বিনাবিচারে বাংলাদেশের জেলে  বসে কাঁদছেন।সেই কান্না থামান। জল সমস্যা জমির পাট্টা সমস্যা না করে যাবেন না।অসমের এক ক্ষুদ্র সাংবাদিকের  চ্যালেঞ্জ রইলো  । এই দুই জটিল সমস্যা সমাধান না করতে পারলে সেখানে যাবেন না।  এই শহরে যন্ত্রনা উপলব্ধি করেছি কংগ্রেস দল কিছুই করেনি। বিজেপি অন্তত পরিকাঠামো উন্নতি করছ। হ্যাঁ বিজেপি নেতাদের কাছে অনুরোধ  এই শহরে হেঁশেল ঘরের খবর নিন  কোথায় সিলিন্ডার  ?    গরীব মানুষের দুর্ভোগ কমান।   গাড়ির চিপস লাগবে না পানীয় জল লাগবে।জলই জীবন।  ভুলে গেলে চলবে না।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর