পশ্চিমবঙ্গে নিহত ডাক্তারের মা রত্না দেবনাথ কে হেনস্থা করে তৃণমূল সমর্থক মহিলারা
অমল গুপ্ত ,৯ এপ্রিল ,গুয়াহাটি রাণী সংরক্ষিত বনাঞ্চল থেকে:কলকাতা আর জি কর হাসপাতালে সরকারি ডাক্তারদের নিরাপত্তার ঘেরা বেষ্টনীতে সরকারের জুনিয়র ডাক্তার মৌমিতা দেবনাথ কে একাংশ দুষ্কৃতী ডাক্তাররা বার বার ধর্ষণ করে নির্মম ভাবে হত্যা করে। হত্যার সব প্রমাণ লোপাট করে দেয়।বিশ্বজুড়ে প্রতিবাদ ঝড় উঠে। মৌমিতার মা রত্না দেবনাথ পানিহাটি কেন্দ্র থেকে এবার বিজেপি পক্ষে ভোট লড়ছেন।সেই মা কে তৃণমূল সমর্থক মহিলারা প্রচারের সময় আক্রমণ করে। হত্যার চেষ্টা করে।এরপরেও পশ্চিমবঙ্গে মহিলারা কোনো প্রতিবাদ করেনা।এমন বিরল ঘটনা কেবল পশ্চিমবঙ্গে ঘটে। মেরুদণ্ডহীন বাঙালিরা এমন কোন কুকাজ নেই যে করতে পারেনা। এমন কোন দুর্নীতি নেই যে জড়িয়ে পড়ে না।সব পারে। সারা ভারতে বিরল ঘটনা। কলকাতা আর জি কর হাসপাতালে জাল ঔষধ, ভুয়া ঔষধ ইনজেকশন রমরমা। মরদেহ নাম নিয়ে ব্যবসা। এই সব দুর্নীতি নিয়ে প্রতিবাদ করেছিলেন সেই অপরাধে পানিহাটির জুনিয়র ডাক্তারকে হত্যা করা হল। (বাবা মায়ের মাঝে আমাদের সবার কন্যা অভয়া ওরফে মৌমিতা দেবনাথ।)
Comments
Post a Comment