গাছে গাছে কফো ফুল , বিহু বিহু লাগিছে কৌফ ফুল ফলিছে,,

অমল গুপ্ত ৮ এপ্রিল,গুয়াহাটি রানী সংরক্ষিত বনাঞ্চল থেকে: মেঘালয় পাহাড়ের কোলে ছোট্ট জনপদ  রাণী শাল সুপারি সবুজ ঘেরা সবুজ গালিচা ক্ষুদ্র শিশু কন্যা থেকে যুবতী সবুজ লাল নীল সাদা গেরুয়া পোশাক পরে  শতাধিক কন্যা বিহু  উৎসবের মহড়া দিচ্ছে।আকাশে মেঘ জমেছে।গুয়াহাটি বিমান বন্দর মুখী একটার পর একটা বিমান খুব কাছ থেকে  উড়ে  যাচ্ছে।মাত্র ,৭'৮ কিলোমিটার দূরে অত্যাধুনিক বিমানবন্দর গুয়াহাটি  আর্ন্তজাতিক বিমানবন্দর। রাভা অসমীয়া  গাঢ় ,নেপালি কোচ , ইত্যাদি উপজাতি j  জন গোষ্টির  অসমিয়া সমাজের বর্ণময় জাতীয় উৎসবে সামিল হয়েছে। বাঙালি দুর্গাপুজোর  প্রাক কালে  শিউলি ফুলের সুবাস   উন্মাদনার রং  ছড়িয়ে দেয়। অসম ও গাছে  অর্কিড যা  অসমের জাতীয় জীবনের অঙ্গ। অর্কিড সংরক্ষণ  করা হচ্ছে। কাজি রাঙ্গা  তে অর্কিড মিউজিয়াম তৈরি করা হয়েছে। সুপুরী গাছের ফাঁকে সূর্য্য ডুবু ডুবু। আবার একটা বিমান গেল  যেন হাত বাড়ালেই ধরা যাবে।একাকীত্বের যন্ত্রনা ভুলে নিরবতা জয় করে আমার  জঙ্গলের জীবন। বেশ আছি মানুষের সমাজ থেকে বহু দূরে কোলাহল হীন  শব্দ বিহীন নিরবতা সামনের বিশাল মেঘালয় পাহাড়      লাইফ কে রিচার্জ করে দিচ্ছে। 'বিহু বিহু লাগিছে কোফো ফুল ফলিছে! আমার কটেজ এর কাছে জয়ন্তী পুর  নম ঘরের সামনে সবুজ মাঠে বিহু উৎসবের মহড়া চলছে।  সারি  সুপারি গাছে সন্ধ্যা নেমে এসেছে বুনো পা খিদের ঘরে ফেরার পালা আস।আমিও গুটি গুটি পায়ে ফিরে এলাম। কটেজে ফিরতেই সূর্য গেল অস্তা চলে দিনের শেষ  রাতের শুরু।





Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর