নয়া ঠাহর পত্রিকা তে সঞ্জয় কুমার মিশ্র প্রতিবেদন সম্পর্কে বক্তব্য
গত ০৪/০৪/২০২৬ নয়া ঠাহর পত্রিকায় সঞ্জয় কুমার মিশ্র র প্রতিবেদনে কান্দি রেড ক্রস সোসাইটির যে অত্যাধুনিক মেডিকেল টেস্টিং ভ্যান টি অব্যবহৃত অবস্থায় সার্কিট হাউসের চত্বরে এককোনে পড়ে আছে সেখানে আমি কোনো চোরের কথা বা ওখান থেকে কিছু চুরি হয়ে যাওয়া সম্বন্ধে কিছুই লিখি নি অথচ হেড লাইনে বড় চোরের পর্দা ফাঁস হেডিং দিয়ে খবর টি ছাপা হয়েছে । যার জন্য আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সম্পাদক মহাশয় কে খবর টি সঠিক ভাবে পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি যাতে কোনো ভাবেই এই সংবাদ টি নিয়ে ভবিষ্যতে কোনো আইনি জটিলতা না তৈরি হয় ।
সঞ্জয় কুমার মিশ্র, কান্দি, মুর্শিদাবাদ
Comments
Post a Comment