ফের দাম বাড়লো অটো এলপিজি গ্যাসের
ফের দাম বাড়ল অটো-এলপিজির
গত সপ্তাহে অটো এলপিজি-র দাম বেড়েছিল লিটার পিছু ৫ টাকা। আজ থেকে বাড়ল আরও ৮ টাকা। মাত্র ন'টিনের তফাতে কলকাতায় অটো চালানোর জ্বালানির দাম মোট ১৩ টাকা বেড়ে যাওয়ায় প্রমাদ গুনছেন যাত্রী থেকে চালক, সকলেই। শহরের বিভিন্ন রুটে অটো ভাড়া আরও বাড়বে ভেবে আশঙ্কায় সাধারণ মানুষ। আর অটোচালকদের একাংশের বক্তব্য, যে ভাবে পর পর দু'বার জ্বালানি কেনার খরচ এত বাড়িয়ে দেওয়া হল, তাতে গাড়ি রাস্তায় নামানোই মুশকিল। অথচ সেটা না করলে রোজগার বন্ধ হবে। রাস্তায় কয়েক কোটি যাত্রী যাতায়াত করার ক্ষেত্রে বিপাকে পড়বেন। গ্যাসের জোগান কম থাকায় জ্বালানি ভরতে অনেক সময় লাগছে বলেও অভিযোগ অটোচালকদের। তাঁদের দাবি, এর ফলে 'ট্রিপ' কমছে। তাতেও কমে যাচ্ছে আয়।
Comments
Post a Comment