বহরমপুরে বিশাল শিক্ষক সমাবেশ
নয়া ঠাহর 'সংবাদদাতা ;বহরমপুরে বিশাল শিক্ষক সমাবেশ ও ডি এম দপ্তর অভিযান।রাজ্যে শিক্ষার স্বার্থবাহী সরকার আনতে শিক্ষক দের ভূমিকা গ্রহন করতে হবে__ সুজন চক্রবর্তী __ ২৪ মার্চ,২৬, বহরমপুর, মুর্শিদাবাদ ___ মুর্শিদাবাদ জেলার বহরমপুর আজ বিশাল শিক্ষক সমাবেশের সাক্ষী রইল। ১০০ শতাংশ ডি এ প্রদান, শিক্ষক নিয়োগ করে স্কুল মাদ্রাসা গুলিকে বাঁচানো, সমস্ত অস্হায়ী শিক্ষক দের সম্মানজনক বেতনের ব্যবস্থা করা এবং আসন্ন নির্বাচনে ভোট কর্মী দের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আজ মুর্শিদাবাদ জেলা এবিটিএ র ডাকে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে সাড়ে চার শতাধিক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী হাজির হয়েছিলেন।এই সমাবেশে সভাপতিত্ব করেন এবিটিএ নেতা গৌতম ব্যানার্জি। বক্তব্য রাখেন জেলা সম্পাদক জুলফিকার আলী, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর তিন সদস্য অনুপম রায়, সাইদুল ইসলাম এবংসবুর আলী, জেলা নেত্রী মুর্শিদা খাতুন এবং এবিটিএ র সাধারণ সম্পাদক সুজিত দাস। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাক্তন সাংসদ ড: সুজন চক্রবর্তী। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি তৃণমূল সরকারের আমলে শিক্ষার দুর্দশা চিত্র তুলে ধরেন।এই প্রসঙ্গে তিনি বর্তমান কেরালার বাম সরকারের নেতৃত্বে শিক্ষার উন্নয়নের কথা উল্লেখ করেন। একইসঙ্গে তিনি শিক্ষাবিরোধী সরকার কে পরাস্ত করে শিক্ষার স্বপক্ষে সরকার গড়তে এবিটিএ রং নেতৃত্বে শিক্ষক সমাজ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহন করবেন বলে আশাপ্রকাশ করেন। সমাবেশ শেষে বিশাল মিছিল বহরমপুর শহরের প্রাণকেন্দ্র পরিক্রমা করে ডি এম দপ্তরের প্রধান প্রবেশ পথে পৌঁছালে পুলিশ মিছিলের পথরোধ করে। ওখানেই সংগঠক রা স্লোগান দিতে থাকেন এবং ডি এম দপ্তরে ডেপুটেশন নিতে হবে বলে দাবি করতে থাকেন।এবিটিএ র প্রবল আন্দোলনের চাপে অবশেষে ডি এম দপ্তর ডেপুটেশন নিতে বাধ্য হয়। জেলা সম্পাদকের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল ডি এম দপ্তরে ডেপুটেশন দেন। শিক্ষার স্বার্থে এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী দের পেশার লড়াইয়ে এবিটিএ র লড়াই জারি থাকবে।
Comments
Post a Comment