যে সব জেহাদি কলকাতা দখল করছিল তাদের তেল দেব ভারত, তিন ভাই এক বোনের দেশ হবে
অমল গুপ্ত ,গুয়াহাটি ,কলকাতা: বাংলাদেশের তারেক রহমান সরকার ভারতের সঙ্গে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাইছেন।মোদি সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।বর্তমান বিশ্ব যুদ্ধের প্রেক্ষিতে তেল সংকট সময়ে ভারত অসমের নামলিগর তেল শোধনাগার থেকে বাড়তি তেল বাংলাদেশকে সরবরাহ করবে। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অনুরোধ ,এবং নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধুত্বে সুলভ মানসিকতা দুই দেশের সম্পর্ক যে সহজ করে তুলবে।সুসম্পর্ক গড়ে উঠছে।নেপালের প্রধানমন্ত্রী বলেন সাহু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্যে হাত বাড়িয়ে দিয়েছে। কাঠমান্ডু সফরে গিয়ে দেখেছিলেন কাঠ মুণ্ডুর ৬০ টি ওয়ার্ডের মেয়র সৎ ভাবমূর্তি থেকে বলেন সাহু রাজনীতি উর্দ্ধে উঠে সমাজ সেবা করছেন।আজ তিনি প্রধান মন্ত্রী। বাংলাদেশ নেপাল পাশে ভারত থাকলে বিশ্বের কোনো দেশ লাল চোখ দেখাবার সাহস পাবে না। এই বাংলাদেশে ভারত বিরোধী জামাত ও একাংশ দুষ্কৃতী আজও কলকাতা দখল সেভেন সিস্টার দখলের হুমকি দেয় তাদের হাত গুড়িয়ে দিতে হবে। বাংলাদেশ নেপাল ভারত তিন দেশ বন্ধুত্বে পূর্ণ সম্পর্ক গড়ে তুললে সবাই উপকৃত হবে। ভারত ১৪৫ কোটি ,নেপাল ৩ কোটি , বাংলাদেশ ১৬ কোটি মানুষ এক জায়গায় হাত মিলালে এই বিশ্বে শক্তিধর রাষ্ট্র হিসাবে গড়ে উঠবে। এই তিন দেশের অভিভাবক হিসাবে নরেন্দ্র মোদি থাকতে পারেন এই তিন দেশের পাহাড়ি বোন হিসাবে ভুটান থাকবে। ( ওপরের ছবি নেপালের প্রধান মন্ত্রী বলেন সাহু)
Comments
Post a Comment