সুপ্রিম কোর্ট এক অসুস্থ যুবক কে আত্ম হত্যার অনুমতি দিলেন
পরোক্ষ-নিষ্কৃতি মৃত্যুতে সায়, নজির শীর্ষ কোর্টের
ছেলে নিশ্চয়ই ঘুমোতে চাইত না ছোটবেলায়। নিশ্চয়ই কাঁদত, বায়না করত। ছেলেকে কোলে-কার্ধে নিয়ে ওঁরা রাত জাগতেন। মস্তিষ্কে চোট পেয়ে এক যুগ ধরে নিঃসাড় হয়ে থাকা সেই ছেলেকেই চিরতরে ঘুম পাড়াতে আজ দেশের সর্বোচ্চ আদালতের অনুমতি পেলেন বাবা-মা। ভারতের ইতিহাসে এই পরোক্ষ নিষ্কৃতি-মৃত্য কার্যকর করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। সম্মানজনক মৃত্যুর অধিকারকে সংবিধানের ২১তম অনুচ্ছেদের আওতায় ২০১৮ সালে মৌলিক অধিকারের স্বাকৃতি দিয়েছিল সর্বোচ্চ আদালতই। তারই প্রথম আইনি প্রয়োগ করে আজকের রায় দিল বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ।
সর্বোচ্চ আদালত তার পর্যবেক্ষণে বলেছে, এই চিকিৎসা হরিশের বেঁচে থাকাকে দীর্ঘায়িত করা ছাড়া আর কোনও উপকার করছে না। তাই হরিশের বাবা-মা, প্রাথমিক এবং পরবর্তী মেডিক্যাল বোর্ডের সদস্যেরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, হরিশকে কৃত্রিম পুষ্টি দেওয়ার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হোক। সেটাই তাঁর পক্ষে সব থেকে ভাল হবে।
Comments
Post a Comment