হরমুজ প্রণালী দিয়ে দুটি তেলবাহী জাহাজ ভারতে এল
এলপিজি নিয়ে হরমুজ পেরোল ভারতীয় জাহাজ
শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে ইরানের রাষ্ট্রদূত মহম্মদ বাঙালি বলেছিলেন, দু'-তিন ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী দিয়ে ভারতের জাহাজ পারাপারের ব্যবস্থা হবে। শনিবার ভোররাতে পারস্য উপসাগরর থেকে দু'টি ভারতীয় জাহাজ- শিবালিক ও নন্দাদেবী তিরঙ্গা উড়িয়ে সঙ্কীর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী পার হল। দুই জাহাজে রয়েছে মোট ৯২,৭০০ টন রান্নার গ্যাস। সব ঠিক মতো চললে সোমবার বা ১৬ মার্চ গুজরাতের মুন্দ্রা বন্দরে শিবালিক পৌঁছে যাবে। নন্দাদেবী নামের জাহাজটি ১৭ মার্চ গুজরাতের কান্দলা বন্দরে এসে নোঙর ফেলবে। গোটা দেশে এলপিজি জোগান নিয়ে চিন্তায় থাকা মোদী সরকারের জন্য যা স্বস্তির খবর।
Comments
Post a Comment