পুজো দিয়ে অপুর্ব সরকার কান্দিতে প্রচার শুরু করেন
অমল গুপ্ত ,কান্দি জেল রোড ,মুর্শিদাবাদ,: মুর্শিদাবাদ জেলার প্রার্থীদের দৌড়ে এখন পর্যন্ত কান্দি বিধানসভা কেন্দ্রে প্রার্থী অপুর্ব সরকার ওরফে ডেভিড অনেক এগিয়ে আছেন। তিনি কান্দি রুদ্রদেব এবং আনুখা কালী মন্দির এ পুজো দিয়ে প্রচার শুরু করেন। কান্দি পুরসভা এলাকায় এই প্রচার সীমাবদ্ধ নেই।পৌর পিতা জয়দেব ঘটকের বাইকে চেপে "পড়ার ছেলে" ডেভিড প্রচার চালাচ্ছেন। সর্বত্র স্থানীয় মানুষ ফুল মালা নিয়ে প্রিয় যুব নেতা কে আপ্যায়ন করতে দেখা যাচ্ছে। তৃণমূলের প্রার্থী হিসাবে ডেভিড জয়ের পথেই এগোচ্ছেন। কান্দির মানুষ এবার ডেভিড কে মন্ত্রী হিসাবে দেখতে চাইছে। আমার ব্যক্তিগত স্বপ্ন ছিল একবার কান্দিতে ট্রেনে চড়ে আসবো সেই স্বপ্ন পূর্ণ করতে পারবেন কি আমাদের প্রিয় যুব নেতা ? আশা নিয়ে থাকবো। অপূর্ব আর জয়দেব "made for each othar" বরাবর পাশা পাশি থেকে মানুষের বিপদে আপদে সহায়কের হাত বাড়িয়ে দেন। জয়দেব বলেন সারা বছর তারা মানুষের জন্যে কাজ করেন। উন্নয়নের ধারা বজায় রাখেন। চার বারের বিধায়ক অপুর্ব সরকার ওরফে ডেভিড।
Comments
Post a Comment