দেশ কাঁপানো আর জি কর হাসপাতালে ধর্ষিতা ডাক্তার ছিলেন মৌমিতা দেবনাথ



অমল গুপ্ত ,গুয়াহাটি ,১৩ মার্চ কলকাতা : কলকাতা আর জি কর হাসপাতালে জুনিয়র ডাক্তার  ছিলেন মৌমিতা দেবনাথ ,।হাসপাতালের ব্যাপক দুর্নীতি  ভেজাল ঔষধ নিয়ে মুখ খুলতে চ্য়েছিলেন মৌমিতা তাই সরকার  অন্য ডাক্তারদের  সঙ্গে নিয়ে   ট্রেনি জুনিয়র ডাক্তার মৌমতা দেবনাথ কে ধর্ষণ  খুন করেছে  ডাক্তারের বাবা মা অভিযোগ করেছেন।মা বাবা মেয়ের ছবি প্রকাশ্যে এনেছেন।    সুপ্রিম কোর্ট ,কলকাতা হাই কোর্ট   সি বি আই, সহ  সব আদালত  বিশ্ব কাঁপানো ধর্ষণ  ও খুনের ঘটনা  বিচার করতে অস্বীকার করেছে।  সব জায়গায় মাথা  কুটে বিচার পেলেন না মা বাবা। সারা বিশ্বে এমন বিরল নজির বাঙালি জাতির বড় লজ্জা বড় পরিতাপের।  রাজ্যে সরকার কেন্দ্রীয় সরকার পর্যন্ত ব্যর্থ হয়ে গেল।বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বাঙালি নিজের কন্যাকে বাঁচাতে পারলেন না। এর থেকে  বড় লজ্জার  পরিতাপের  কথা কি হতে পারে  । মেয়ের বিচারের দাবিতে তৈরি অভোয়া মঞ্চ আজ দিল্লীতে ধারনা প্রদর্শন করছে।  বহু মানুষ উপস্থিত হয়েছেন। মা বাবার পাশে ছোট্ট সুন্দরী মেয়েটি দাঁড়িয়ে আছে সেই মৌমিতা দেবনাথ , যার বিয়ের ঠিক হয়েছিল। কোথায় হানিমুনে যাবে তাও ঠিক হয়ে গিয়েছিল।  ওরে সাধের  গাড়ি  কলকাতা পুলিশ ধংস করে দেওয়ার অভিযোগ উঠেছিল। মৌমিতার দেহ     আগে ভাগে পুড়িয়ে দেওয়া হয়। সব প্রমাণ লোপাট করে দেওয়া হয়।   মেরুদণ্ডহীন বাঙালিরা তাদের কন্যাকে আর মনে রাখে না। কলকাতার বুদ্ধিজীবী মদ মাংস বিরিয়ানি পেলেই খুশি দুনিয়ার খবর রাখে না।। তাদের ছোট্ট মেয়েটিকে ভুলতে সময় লাগেনি।    মদ মাংস বিরিয়ানির অবিশ্যি থাকে    দূষিত  রাজনীতি । যা বাঙালিকে দ্রুত ধংসের মুখে ঠেলে দিচ্ছে। ।   বাঙালির মূল্যবোধ সততা আজ বস্তাপঁচা শব্দ ছাড়া কিছুই নয়।  সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় চন্দ্র চুর যদি সুপ্রিম কোর্টে চলা মামলা টি পুনরায় কলকাতা হাই কোর্টে ফিরিয়ে না দিতেন তবে মামলাটি চলত।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর