প্রতি দফায় ২৫০০ কোম্পানি বাহিনী
প্রতি দফায় ২৫০০ কোম্পানি বাহিনী
ভোট ঘোষণার দিনই সুর বেঁধে দিয়েছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেই সূত্র ধরে সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, প্রশাসনের সব স্তরের আধিকারিকের দায়বদ্ধ থাকবেন অবাধ, ভয়হীন এবং প্রভাবমুক্ত ভোট পরিচালনার প্রশ্নে। আসন্ন ভোটের প্রতি দফায় ব্যবহার হবে কমবেশি ২৫০০ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী। প্রতি কোম্পানি ৯০ জনের হিসাবে সেই সংখ্যা প্রকাশিত ২.২৫ লক্ষ জওয়ান। সিইও জানান, এ দিন পর্যন্ত প্রায় ২০ লক্ষ তথ্যগ্ৰাহ্য অসঙ্গতির নিষ্পত্তি হয়েছে। হাই কোর্ট সফটওয়্যারের অনুমতি দিলেই প্রকাশ পাবে সেই অতিরিক্ত তালিকা।
Comments
Post a Comment