দুহাত তুলে মানুষ আমাকে আশীর্বাদ দিয়েছে আবার দিশপুরে আসবো : হিমন্ত বিশ্ব শর্মা
অমল গুপ্ত ,গুয়াহাটি রাণী সংরক্ষিত বনাঞ্চল থেকে : অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর অসমের নয় সারা দেশের বিজেপি নেতা। সারা দেশে আলোচনার চর্চা হিমন্ত। মিঞা মুসলিম নিয়ে তাঁর মন্তব্য দেশে ঝড় তুলেছে। সেই মন্তব্যের জন্যে হিমন্ত বিশ্ব শর্মা মোটেই ভিত নন।বরঞ্চ লাখিমপুরে এক রোড শো করতে গিয়ে বলেছেন 'বাংলাদেশির বিরুদ্ধে জাতি মাটি ভেটি রক্ষার সংগ্রামে নেমেছি "। অনুপবেশকারীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বলেছেন এই সংগ্রাম চলবে। মিঞা বাংলাদেশির সমর্থনে কংগ্রেস এগিয়ে আশায় মুখ্যমন্ত্রী কংগ্রেসের তীব্র সমালোচনা করেন। বিহপুরিয়া ,রঙ্গানদি,নাউবৈচা ইত্যাদি জায়গায় রোড শো করার সময় মুখ্যমন্ত্রী একথা জানান।
Comments
Post a Comment