নেপালে কাঠমাণ্ডুর মেয়র বলেন্দ্র সাহ প্রধানমন্ত্রী পদে বসবেন?

নেপালে বিপুল জয়ের পথে বলেন্দ্র, বহু পিছিয়ে বাকিরা 

 পুরনো, চেনা রাজনৈতিক দলগুলি এবং তাদের নেতাদের সিংহ ভাগকেই বহু পিছনে ফেলে নেপালের সাধারণ নির্বাচনে ঐতিহাসিক জয়ের পথে নতুন প্রজন্মের পছন্দের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। শেষ খবর পাওয়া পর্যন্ত, যে ১৬৫ টি আসনে ভোট হয়েছে, তার মধ্যে রাজধানী কাঠমান্ডুর প্রাক্তন মেয়র কথা আরএসপি প্রধান বলেন্দ্র শাহের দল এগিয়ে রয়েছে ১১০টি আসনে। বলেন্দ্র নিজে ঝাপা-৫ আসনে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা সিসিএন-ইউএমএল নেতা কেপি শর্মা ওলির থেকে বহু ভোটে এগিয়ে রয়েছে। তিনিই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। নেপালের আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কমিউনিস্ট পার্টি অব নেপাল এর প্রধান পুষ্পকমল দহল ওরফে প্রচণ্ড রুকুম-পূর্ব-১ আসনে জয়ী হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রচণ্ডের দল মোট সাতটি আসনে এগিয়ে। নেপালি কংগ্রেস ১০টি আসনে এবং ওলির দল ১২টি আসনে এগিয়ে রয়েছে।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর