পশ্চিমবঙ্গ , অসম , তামিলনাড়ু কেরেলা, পদুচেরি তে ভোট :মুর্শিদাবাদ জেলার ২২ টি বিধানসভায় ২৩ এপ্রিল ভোট
মুর্শিদাবাদ জেলায় ভোট ২৩ এপ্রিল
নয়া ঠাহর : অমল গুপ্ত:১৬ মার্চ: ,কান্দি, কলকাতা: গুয়াহাটি , কান্দি জেল রোড ,মুর্শিদাবাদ:
আগামী ২৩ এপ্রিল মুর্শিদাবাদের ২২টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। জেলা প্রশাসনের কর্তারা জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে তাঁরা সুষ্ঠু ভাবে ভোট সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি নিচ্ছেন।
রবিবার বিকেলে নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক ডেকে চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। এ রাজ্যে ভোট হবে ২৩ ও ২৯ এপ্রিল দু'দফায়। মুর্শিদাবাদে ভোট ২৩শে। প্রথম দফায় ভোটের জন্য বিজ্ঞপ্তি জারি হবে ৩০ মার্চ, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল, ৭ এপ্রিল মনোনয়নপত্র পরীক্ষা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল। ভোট গণনা ৪ মে।
ভোটের খুঁটিনাটি
. বিঞ্জপ্তি জারি ৩০ মার্চ
. মনোনয়নপত্র জমার শেষ দিন ৬ এপ্রিল
. মনোনয়নপত্র পরীক্ষা ৭ এপ্রিল
. প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল
. ভোট ২৩ এপ্রিল
. ভোট গণনা ৪ মে
. এখনও 'বিবেচনাধীন' ১১ লক্ষ।
পশ্চিমবাংলা - প্রথমদফা- ২৩-০৪-২০২৬
দ্বিতীয়দফা- ২৯-০৪-২০২৬
তামিলনাড়ু- ২৩-০৪-২০২৬
অসম- ০৯-০৪-২০২৬
কেরেলা- ০৯-০৪-২০২৬
পুদুচেরি- ০৯-০৪-২০২৬
রাজ্যে ভোটের বাদ্যি
পুরুষ ভোটার
৩ কোটি ২৮ লক্ষ
নতুন ভোটার
৫ লক্ষ ২৩ হাজার
মহিলা ভোটার
৩ কোটি ১৬ লক্ষ
শতায়ু ভোটার ৬, ৬৫৩ জন
বিচারাধীন ভোটার ৬০ লক্ষ
তৃতীয় লিঙ্গের ভোটার
১, ১৫২
নাম বাদ ৬৩ লক্ষ
প্রথম দফা
. মনোনয়ন জমা ৬ এপ্রিল
. মনোনয়ন বাছাই ৭ এপ্রিল
. প্রত্যাহারের দিন ৯ এপ্রিল
দ্বিতীয় দফা
. মনোনয়ন জমা ৯ এপ্রিল
. মনোনয়ন বাছাই ১০ এপ্রিল
. প্রত্যাহারের দিন ১৩ এপ্রিল। নির্বাচন কমিশন ভুয়ো ভিডিও ,ভুয়ো খবর দিলে শাস্তির সম্মুখীন হতে হবে বলে নির্দেশ দিয়েছে। প্রত্যেক পলিং স্টেশন ১০০ শতাংশ ওয়েব কাস্টিং। দুঘন্টা ঘণ্টা অন্তর ভোটের শতাংশ ঘোষণা করা হবে।
Comments
Post a Comment