শিলচর - সৌরাষ্ট সড়ক বাদ ! এবার শিলচর গুয়াহাটি এক্সপ্রেস হাই ওয়ে

অমল গুপ্ত ,গুয়াহাটি ,কলকাতা:  বাঙালির পয়লা বৈশাখ  শুভ তিথি। এই শুভ তিথিতে দেশের প্রধানমন্ত্রী অসমের প্রধান বাঙালি প্রধান বড় সহহর  শিলচর  আসছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী র শিলান্যাস করা ইস্ট ওয়েস্ট করিডোরের অঙ্গ শিলচর দৌরাস্ট  বা শিলচর গুয়াহাটি  এক্সপ্রেস হাই ওয়ে নতুন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধান মন্ত্রী।  তিনি নিম্ন অসমের বড়ো জনগোষ্ঠীর কল্যাণ মূলক কয়েকটি প্রকল্প  সূচনা করবেন বলে জানা গেছে। বাজপেয়ীর সৌরাস্ট -   শিলচর মহা সড়কের প্রায় সব অংশ সম্পূর্ণ হলেও  ডিমা হাসা ও জেলার অর্ন্তগত হারাঙ্গাজাও কাছে মাত্র ৩০ কিলোমিটার অংশ  সম্পূর্ণ হয়নি। পাহাড়ি ভূমিকম্প প্রবণ   পাহাড় বার বার ধস নামে। তাছাড়া জঙ্গল  আবৃত  অঞ্চল।এই  সামান্য অংশটুকু মেরামত করলেই অটল বিহারী বাজপেয়ী স্বপনের প্রকল্প পূর্ণতা   পেতে পারত।     সম্পূর্ণ না করে আসন্ন নির্বাচন কে সামনে রেখে রাজনৈতিক মুনাফা  স্বার্থে প্রধানমন্ত্রী   অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নকে  ধুলোয় মিলিয়ে দেবেন? শুধু ভোটে জেতার জন্যে?  প্রধানমন্ত্রী শিলচর স্টেশনকে শহীদ স্টেশন  হিসাবে   ঘোষণা করবেন কি? বরাকের বাঙালি আবেগ   ১১ শহীদের  প্রান দান। এই শহীদদের উপযুক্ত মর্যাদা স্বীকৃতি দেবেন কি প্রধান মন্ত্রী ? 

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর