সুন্দর বনের জলবায়ু বাস্তুতন্ত্র দ্রুত বদলিয়ে যাচ্ছে
সুন্দরবন নিয়ে
ম্যানগ্ৰোভ বাস্তুতন্ত্র এবং জলবায়ু বদল সম্পর্কে যুব সমাজকে সচেতন করতে সম্প্রতি একটি কর্মশালার আয়োজন করেছিল দু'টি স্বেচ্ছাসেবী সংস্থা। সেখানে ওই দুই সংস্থার শীর্ষকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশবিদ এবং সরকারি অফিসারেরাও। সুন্দরবনের ম্যানগ্ৰোভ অরণ্যের পরিস্থিতি, জীববৈচিত্র্য নিয়ে আলোচনার পাশাপাশি কী ভাবে এই অরণ্য রক্ষা করা যেতে পারে তা নিয়ে 'যুব সংসদ' অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় যোগদানকারীদের নিয়ে অরণ্যে হাতেকলমে সংরক্ষণের পাঠও দেওয়া হয়েছে।
Comments
Post a Comment