অসমে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের পুত্র রাহুল কংগ্রেস প্রার্থী হিসাবে হাইলা কান্দি থেকে লড়বেন
প্রাক্তন মন্ত্রী গৌতম রায় ও প্রাক্তন বিধায়ক মন্দিরা রায়ের সন্তান তথা আলগাপুর এর প্রাক্তন বিধায়ক রাহুল রায় হালাকান্দিতে কংগ্রেস প্রার্থী
হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনীত হলেন আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায়। আসন্ন ২০২৬ সালের অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের এই ঘোষণায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
রাহুল রায় একটি সুদীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যের পরিবার থেকে উঠে এসেছেন। তাঁর পিতা গৌতম রায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী হিসেবে সুপরিচিত। তাঁর মা মন্দিরা রায়ও আলগাপুর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক। এছাড়াও তাঁর প্রয়াত ঠাকুরদা সন্তোষ রায়ও বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এই পরিবারটি টানা তিন প্রজন্ম ধরে কংগ্রেস দলের প্রতিনিধিত্ব করে আসছে এবং প্রতিবারই নির্বাচনে জয়ী হওয়ার নজির গড়েছে। ফলে রাহুল রায়ের প্রার্থীতা হাইলাকান্দি কেন্দ্রে কংগ্রেসের জন্য এক গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
JUBO DARPAN DIGITAL | ২০ মার্চ ২০২৬
Comments
Post a Comment