স্বপন কর ল্যাম ডিং রেল শহরে জলের প্রতিশ্রুতি দিলেন
অমল গুপ্ত , গুয়াহাটি রাণী শংরক্ষিত বনাঞ্চল থেকে : মধ্য অসমের জলহীন শহর ল্যাম ডিং
ভূগর্ভের জল থাকেনা। পাহাড়ি দোয়াং নদী থেকে পাইপ যোগ জল শহরে আনার জন্যে ২১ কোটি টাকা বরাদ্দ হয়েছিল বলে স্বপন কর আজ এক ভিডিও বার্তায় জানান।সেই টাকার কি হল জবাব নেই। কংগ্রেস মন্ত্রী গৌতম রায় অনেক ঢাক ঢোল বাজিয়ে ছিলেন। এখন বিজেপি দলে গিয়েছেন। স্বপন বলেন বিজেপি জল সংরক্ষণ করার তাগিদে কিছুই করেনি।গরীব কৃষিজীবী মানুষ কষ্ট পাচ্ছে।জমিতে জল নেই।পানীয় জলের সব কুয়ো শুকিয়ে গেছে। বিজেপি হাজার প্রতিশ্রুতি দিয়েছিল পালন করেনি। এই শহরে সংবাদপত্র ঐকতান জল সমস্যা এক সেমিনার আয়োজন করেছিল।তারপর কিছুই হয়নি।
Comments
Post a Comment