রবীন্দ্র নারায়ণ রবি পশ্চিম বঙ্গের রাজ্যপাল হিসাবে শপথ
অমল গুপ্ত ,কান্দি ,১২ মার্চ, জেল রোড ,মুর্শিদাবাদ: পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে তামিলনাড়ুর রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি আজ আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ করবেন। তিনি আর এন রবি হিসাবে পরিচিত।তিনি সিভি আনন্দের জায়গায় এলেন। সি ভি আনন্দ বেশ কিছু দিন আগেই সরে গেলেন।পশ্চিমবঙ্গে জটিল পরিস্থিতি এস আই আর নিয়ে জটিল অবস্থান , অবৈধ অনুপ্রবেশ সব নিয়ে নতুন রাজ্য পাল শপথ নিচ্ছেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগ্রেড সভা করার জন্যে আসছেন। এই প্রেক্ষাপটে দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এর সহকারী প্রাক্তন গোয়েন্দা কর্তা আর এন রবি কলকাতা আসা যথেষ্ট তাৎপর্য আছে। বিদায় নেওয়ার সময় সিভি আনন্দ আবেগঘন চিঠি লিখে বলেছেন ;আমার জনগণকে রক্ষা করুন মা দুর্গা "
Comments
Post a Comment