পশ্চিমবঙ্গের রাজ্যপাল রাজ্যবাসীর কাছে খোলা চিঠি

বাংলায় নবাগত টি এন রবির পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে দায়িত্বভার গ্ৰহণের পর প্রথম পোস্ট হ্যান্ডেলে

 তিনি লিখলেন: 

 আমি অত্যন্ত ধন্য ও বিনম্র বোধ করছি যে আমি পশ্চিমবঙ্গের মানুষের সেবা করবার সুযোগ পেয়েছি। এই মহানভূমি হাজার হাজার বছর ধরে ভারতের আধ্যাত্মিক, বৌদ্ধিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। এই সেই ভুমি যেখানে বহু সহস্র বছর আগে বেদের চিরন্তন ঞ্জান বিকশিত হয়েছিল, যেখানে গৌতম বুদ্ধের বাণী নতুন রূপে প্রকাশ পেয়েছিল এবং যেখানে ভক্তি আন্দোলনের মহান ধারা বিকশিত হয়ে দেশের স্বাধীনতা আন্দোলনের পথ দেখিয়েছিল।

  বিদেশি আক্রমণ ও শাসনের কঠিন সময়ে, যখন আমাদের সংস্কৃতি ও পরিচয়কে ধ্বংস করার চেষ্টা চলছিল, তখন এই ভূমি জম্ম দিয়েছে অসংখ্য ব্যক্তিত্ব ও মহাত্মার, যেমন শ্রীচৈতন্য মহাপ্রভু, ভগবান রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যায় "বন্দেমাতরম্" আমাদের স্বাধীনতা সংগ্রামের জয়ঘোষ হয়ে উঠেছিল।

 
 এই ভূমি জম্ম দিয়েছে মহাকবি ও মণীষী রবীন্দ্রনাথ ঠাকুর, বিপ্লবী ও আধ্যাত্মিক গুরু ঋষি আরবিন্দ এবং মহান বিপ্লবী স্বাধীনতা সংগ্ৰামী নেতাজি সুভাষচন্দ্র বসু ও ড, শ্যামাপ্রসাদ মুখার্জিকে। আমি মা দুর্গার কাছে প্রার্থনা করি যেন তিনি আমাকে জ্ঞান ও শক্তি দেন, যাতে আমি এই রাজ্যের মানুষের সেবা সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে করতে পারি।

                     রাজ্যপাল রবি

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর