রাজ্যে বাঙালি হিন্দুদের এন আর সি আওয়াজ তোলা উচিত
এস আই আর।
যারা এদেশীয় বা পশ্চিম বঙ্গের ভূমিপুত্র, যাদের ঠিক ঠাক কাগজ পত্র আছে তাদের মোদিকে ধন্যবাদ দেওয়া উচিত। কারন তিনিই Pandora's box টা খুলে দিয়েছেন। SIR কর্তৃপক্ষ বা নির্বাচন কমিশনের উচিত সব ভূমি পুত্রদের স্বার্থ সংরক্ষণে সচেষ্ট হওয়া। কাঁটা তার পেরিয়ে চলে এসে এদেশে নেতা মন্ত্রী হয়ে যাচ্ছে। কোন বাধা নেই, কেউ কিছু বলার নেই । আসার পরেও এখানে সরকারি কর্তৃপক্ষের কাছে পেশ হওয়া নেই।
নাগরিকত্ব নেওয়ার আসল নিয়ম পদ্ধতিকে এড়িয়ে, কোন নেতা মন্ত্রীকে ধরে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে তথাকথিত বৈধ নাগরিক হয়ে যাচ্ছে। সংবিধানের ও অধিকারের ধুয়ো তুলছে। এদের পরবর্তী প্রজন্ম বলছে আমাদের তো এখানেই জন্ম। তারা নাকি জন্মসূত্রে নাগরিক। অথচ গোঁড়ায় গলদ রয়েছে সেটা বুঝতে চাইবে না। বর্তমানে SIR এর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সব কিছু ঘেঁটে দেওয়া হচ্ছে। SIR ছাড়াও পশ্চিম বঙ্গের মত একটা vulnerable state এ NRC এর জন্য আওয়াজ তোলা উচিত।
Comments
Post a Comment