বিজেপি ছাড়া যাকে খুশি ভোট দিন

বিজেপি ছাড়া যাকে খুশি ভোট দিতে ডাক

 ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে ঘিরে নির্বাচন কমিশন ও বিজেপিকে গোড়া থেকেই নিশানা করে আসছে তৃণমূল কংগ্রেস। এ বার এক ধাপ এগিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ছাড়া যে কোনও দলকে ভোট দেওয়ার আহ্বান জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বিজেপিকে   'সামাজিক বয়কটে'র ডাকও দিয়েছে তিনি। এসআইআর কে কেন্দ্র করে রাজ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে অভিষেকের এই আহ্বানকে তাংপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক শিবির।
     ভোটার তালিকা থেকে যথেচ্ছ নাম বাদ দেওয়া এবং ৬০ লক্ষ মানুষের নাম   'বিবেচনাধীন'   তালিকায় রেখে দেওয়ার প্রতিবাদে শুক্রবার ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর