কান্দি বই মেলা তে ২৪ লাখ টাকার
২৪ লক্ষ টাকার বই বিক্রি হল কান্দি বইমেলায়
টানা এক সপ্তাহ ধরে বইমেলার আয়োজন হয়েছিল কান্দিতে। বইমেলা থেকে ২৪ লাখ ১৮ হাজার ১০৫ টাকার বই বিক্রি হয়েছে বলে পুরসভা সূত্রে জানা খবর। কান্দি পুরসভা সংলগ্ন হ্যালিফক্স ময়দানে ২৬ জানুয়ারি বইমেলার সূচনা হয়। মেলা চলে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।
পুরসভা ও কান্দি পঞ্চায়েত সমিতির উদ্যোগে ওই বইমেলার এ বার ৫২টি বইয়ের স্টল বসেছিল। বইমেলা কর্তৃপক্ষ জানাচ্ছেন, অনান্য বছরের তুলনায় এ বারের কান্দি বইমেলায় ক্রেতার সংখ্যা কিছুটা হলেও কম ছিল। অনেকের মতে, মাধ্যমিক পরীক্ষার মুখে বইমেলা হওয়ার ভিড়ের উপরে সেই প্রতাব কিছুটা হলেও পড়েছে। কেউ কেউ দাবি করছেন, বহরমপুর, ডোমকলসহ জেলায় বিভিন্ন জায়গায় বইমেলা হয়ে যাওয়া পরে কান্দিতে বইমেলা হল। তাই ভিড়ে প্রভাব পড়েছে বলে দাবি।
Comments
Post a Comment