হেমন্তের বিরুদ্ধে জমিয়ত সুপ্রিম কোর্টে যাচ্ছে

হিমন্তের বিদ্বেষ- ভাষণ, সুপ্রিম কোর্টে জমিয়ত


 অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল' বোর্ড ও মানবাধিকার কর্মী হর্ষ মান্দারের পরে এ বার জমিয়ত উলেমা-এ- হিন্দ অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সাম্প্রতিক একের পর এক মুসলিম-বিরোধী মন্তব্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ দায়ের করেছে। সংগঠনের তরফে ওই মন্তব্যগুলিকে সাম্প্রদায়িক, বিভাজনমূলক এবং সংবিধানের চেতনার পরিপন্থী বলে অভিহিত করা হয়েছে।
   জমিয়ত উলেমা-এ-হিন্দের সভাপতি মৌলিক মাহমুদ মাদানি এই মামলা দায়ের করেছেন। তিনি আদালতের কাছে অনুরোধ করেন, সাংবিধানিক পদে আসীন ব্যক্তিদের জন্য কঠোর নির্দেশিকা প্রণয়ন করা হোক, যাতে কোনও ভাবেই তাঁরা ক্ষমতার অপব্যবহার করে ঘৃণা ছড়াতে বা কোনও সম্প্রদায়কে নিশানা হিমন্ত প্রকাশ্য ভাষণে দাবি করেন, চার থেকে পাঁচ লক্ষ 'মিঁয়া' ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হবে। পিঁয়াদের যেনতেন প্রকারে অত্যাচার করা ও অসম-ছাড়া করাই তাঁদের লক্ষ্য। আবেদনে বলা হয়েছে, 'মিঁয়া' শব্দটি অসমে মুসলিমদের বোঝতে অবমাননাকর অর্থে ব্যবহার করা হয়।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর