বাংলার শিক্ষা বাঁচাও দাবিতে মিছিল

স্কুল মাদ্রাসা বাঁচাও,বাঙলা বাঁচাও দাবীতে বহরমপুরে বিশাল শিক্ষক মিছিল:::::  ১৪ ফেব্রুয়ারি, বহরমপুর ___ প্রধানতঃ ডি এ প্রদান, অবিলম্বে সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা এবং স্কুল মাদ্রাসা বাঁচিয়ে বাঙলা বাঁচানোর দাবিতে আজ মুর্শিদাবাদ জেলার বহরমপুরে শতাধিক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পথ হাঁটলেন। উপরোক্ত দাবিগুলি নিয়ে আজ কলকাতায় কেন্দ্রীয় মিছিল অনুষ্ঠিত হয়। মুর্শিদাবাদ জেলায় সদর শহর বহরমপুরে এবিটিএ বহরমপুর মহকুমা কমিটির ডাকে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় থেকে দৃপ্ত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শুরুর আগে টেক্সটাইল মোড়ে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন মহকুমা সভাপতি কাঞ্চন ভাদুড়ী। মহকুমা সম্পাদক ও সভাপতির নেতৃত্বে মিছিল টেক্সটাইল মোড় থেকে শুরু হয়ে ওল্ড কালেক্টরেট,রবীন্দ্র সদন, লালদীঘি,সমবায়িকা মোড়,কে এন রোড, গীর্জার মোড় হয়ে টেক্সটাইল মোড়ে শেষ হয়। মিছিল শেষে টেক্সটাইল মোড়ে সকলকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন জেলা সম্পাদক জুলফিকার আলি ও মহকুমা সম্পাদক প্রতাপ চন্দ্র দে। মিছিলে বেশ কয়েকজন জেলা কর্মকর্তা সদস্য কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জেলা কাউন্সিল এর সদস্য উপস্থিত ছিলেন। মিছিলে সারাক্ষণ সঙ্গ দেন গৌতম ব্যানার্জি। শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী দের পেশাগত দাবিতে এবং স্কুল মাদ্রাসা গুলি বাঁচিয়ে বাঙলা বাঁচানোর দাবিতে এবিটিএ র লড়াই জারি থাকবে।

Comments

Popular posts from this blog

মহালয়ার পবিত্র তিথিতে" নয়া ঠাহর "শারদ সংখ্যা প্রকাশিত হল কান্দি থেকে

অসমের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী চলে গেলেন

মহালয়ার পবিত্র তিথিতে প্রকাশ পাবে বাংলা শারদ সংখ্যা নয়া ঠাহর